শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স মাসব্যাপী বাদপড়া শিশুদের এম আর ক্যাচ- আপ টিকাদান কার্যক্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স মাসব্যাপী বাদপড়া শিশুদের এম আর ক্যাচ- আপ টিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্স মাস ব্যাপী বাদপড়া শিশুদের এম আর ক্যাচ- আপ টিকাদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে মাসব্যাপী বাদপড়া শিশুদের এম আর ক্যাচ- আপ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, মেডিকেল টেকনোলজিস্ট রবীন্দ্রনাথ দে, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আসাদুল হক, স্বাস্থ্য সহকারী তজিবুর রহমান, স্বাস্থ্য সহকারী পঙ্কজ কুমার প্রমূখ।

 

Ads small one

পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: টেকসই উন্নয়নের জোরালো দাবিতে পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপকূলীয় খুলনার পাইকগাছা এলাকায় জাতীয় বাজেটে বেশি বরাদ্দ দাবি করে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসহি ভেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থাপনা, পর্যন্ত সাইক্লোন সেল্টার, নদ-নদী ও খাল খননের উপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সহযোগী লিডার্স আয়োজিত ও ইনকোটার সহযোগিতায় অনুষ্ঠিত পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা উপস্থাপন করেন।

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ সাঈদুর রহমান, সেক্রেটারি মাওঃ আলতাফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক ভাররপ্রাপ্ত সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, জাহাঙ্গীর আলম সানা, সোলাদানা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আছমা বেগম, দিলীপ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, শেখর চন্দ্র ঢালী, টিএম হাসানুজ্জামান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএফ নাছরিন আক্তার, আলমগীর হোসেন, রাসেলসহ গণমাধ্যমকর্মী ও সুফলভোগীরা।

সভায় বক্তারা, প্রাকৃতিক দুর্যোগ হলেই উপকূলীয় এ এলাকায় এবং ক্ষয়ক্ষতির পরিমান বেশি ঘটে। দিন-দিন লবনাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির অভাব, স্বাস্থ্যঝুকি, কৃষি উৎপাদন ব্যাহত ,পরিবেশের ক্ষতি, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়াসহ নানান ধরনের সমস্যার সমুক্ষিন হতে হয়। মতবিনিময় সভায় নানাবিধ সমস্য সমাধানে বক্তারা সরকারের দৃষ্টিগোচর করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

 

 

 

বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি সদস্য তালেব গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ইউপি সদস্য তালেব গ্রেপ্তার

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু তালেব উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে এবং তিনি ঐ ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

একদিন পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার সুলতানপুরের নিখোঁজ শিশু ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
একদিন পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার সুলতানপুরের নিখোঁজ শিশু ইব্রাহিম

সংবাদদাতা: নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আব্দুল মতিন এর পুত্র ইব্রাহিম হোসেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিক থেকে ইব্রাহিম হোসেনকে তার নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এলাকা থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ইব্রাহিমের বয়স ১০ বছর। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। তার পরনে ব্লু কালারের প্যান্ট ও গেঞ্জি পরা ছিল।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাধারণ ডায়রি নং ১৭১৭ তারিখ ২৫/০৯/২০২৬। তার কোন সন্ধান পাওয়া গেলে ০১৩২২৬৭৫১৭৪ অথবা ০১৯৩৯৫২৮৭৮৬ নং এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।