দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু বিষয়ে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রুটিন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মাঝে ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
এ সময় ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন করা হয়। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে রোগী ও স্বজনদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তাঁরা মনে করেন









