নজরুল ইসলাম খান ও মতিউর রহমান ফারাজীর সুস্থতা কামনায় সভা
পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মতিউর রহমান ফারাজীর আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কামালনগর এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন, মো. ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, যুববিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য আমিনুর মোল্লা, ভিআইপি শ্রমিক দলের সভাপতি মো. শাহজাহান, সিনিয়র সহসভাপতি মো. আলতাফ হোসেন, সহসভাপতি আব্দুর রউফ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, নারকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহ জাহান আলী, সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবিয়ার হোসেন, দপ্তর সম্পাদক হাসান আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নানসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নজরুল ইসলাম খান ও মতিউর রহমান ফারাজীর সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুক্তার হোসেন।












