শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন

ফিনল্যান্ডের উপসাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুন ধরে গেছে রাশিয়ার একটি কার্গো জাহাজে। ‘স্পার্টা-২’ নামের জাহাজটি রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হওয়ার পর ভেসে ন্যাটো সদস্য ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটির ক্রুদের উদ্ধারে এবং আগুন নেভাতে প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার সকালে গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ জাহাজে ড্রোন হামলা শনাক্ত করে দেশটির বাহিনী। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাঠানো হয়।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল বিমানের তোলা ছবিতে জাহাজটির পেছনের অংশ থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে।

সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, স্পার্টা-২-এর সঙ্গে রুশ সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে। জাহাজটির ক্রুদের এখন পর্যন্ত জাহাজ ছাড়তে বাধ্য হতে হয়নি। হামলার কারণে এ পর্যন্ত পরিবেশেরও কোনও ক্ষতি হয়নি। জাহাজটি দক্ষিণ উপকূলীয় শহর লোভিসার কাছে খোলা সমুদ্রে রয়েছে।

জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চান ট্রাম্প-পুতিন-শি, কীভাবে সম্ভব?জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চান ট্রাম্প-পুতিন-শি, কীভাবে সম্ভব?
ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের আরোহীদের সরিয়ে নেওয়া এবং আগুন নেভানোর কাজে সহায়তার প্রস্তুতি নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপসাগরের পূর্বাঞ্চলে সাময়িকভাবে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধ আমাদের একেবারে কাছাকাছি ছড়িয়ে পড়ছে। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ উপসাগরের পরিস্থিতি সামাল দিচ্ছে। ইউক্রেনের আগ্রাসী পক্ষের বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার রয়েছে।

 

Ads small one

টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

অকালে জন্ম নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা জলহস্তী ফিওনা টুপি গিলে মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইনস্টাগ্রাম পোস্টে জানায়, গত সপ্তাহে দুর্ঘটনাবশত ফিওনার বাসস্থানে একটি টুপি ঢুকে পড়ে। সেটি গিলে ফেলার পর সে মেডিক্যাল জরুরি অবস্থায় পড়ে। চিড়িয়াখানার পশুচিকিৎসক ও প্রাণী পরিচর্যা দল তাকে বাঁচাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

চিড়িয়াখানা জানায়, শরীর থেকে টুপিটি বের করার একাধিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। বৃহস্পতিবার সহায়ক চিকিৎসাও ব্যর্থ হয় বলে জানায় তারা।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলোঅগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো
চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, অপ্রত্যাশিত এ ক্ষতিতে কর্মীরা বিধ্বস্ত। তিনি বলেন, আমরা এখন হতবাক। এমন পরিণতি আমরা আশা করিনি। সে লড়াই করেছে, যতক্ষণ পারেনি। চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি প্রাণী পরিচর্যা দলের চেষ্টাকে বীরোচিত বলে প্রশংসা করেন এবং জানান, ফিওনাকে বাঁচাতে কর্মীরা সম্ভাব্য সবকিছু করেছেন।

জেনিক আরও বলেন, চিড়িয়াখানার পরিবার ও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার চলে যাওয়ার শূন্যতা অনেকেই গভীরভাবে অনুভব করবেন। ২০১৭ সালের জানুয়ারিতে ছয় সপ্তাহ আগেই জন্ম নিয়ে ফিওনা বিশ্বজুড়ে মনোযোগ কাড়ে। আগামী জানুয়ারিতে তার ১০ বছর পূর্ণ হতো।

সিনসিনাটি চিড়িয়াখানার বোর্ডের নির্বাহী চেয়ার থেইন মেনার্ড ফিওনাকে অসাধারণ প্রাণী বলে বর্ণনা করেন, যার প্রভাব টিকে থাকবে। তিনি বলেন, জন্মের দিন থেকেই সে ছিল বোতলে বন্দী বজ্রের মতো। চিড়িয়াখানা জানায়, ফিওনার মৃত্যু তার পরিচর্যাকারী ও বিশ্বজুড়ে অনুরাগীদের গভীরভাবে নাড়া দেবে। শোকের এ সময়ে তার প্রাণী পরিচর্যা দলকে নিজেদের মতো থাকতে দিতে জনসাধারণকে অনুরোধও করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও

ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে তৈরি নুডলস খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। ওই দিন দুই বোন পিহু কুমাবত ও দিব্যাংশী বাড়িতে একা ছিল। এ সময় তারা নিজেরাই নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ অবস্থায় ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসা শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরে দিব্যাংশী।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’ দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় প্রথমবার মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে দুজনকে।
২০২৪ সালের শেষে ‘ডিয়ার ডি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। শুটিং শেষ হলেও স্ক্রিনিং কমিটির কিছু জটিলতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যান্য ছবির মুক্তির সূচির কারণে এতদিন আটকে ছিল এটি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।

বিদেশনির্ভর প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একক মা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে, যিনি একাই নিজের মেয়েকে বড় করেছেন। কিশোরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো থাকলেও হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনায় বদলে যায় দুজনের জীবন এবং সামনে আসে অতীতের নানা সত্য। প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে; বয়ঃসন্ধিকালে থাকা এক মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার পরের লড়াই ফুটে উঠবে ছবিতে।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে, যেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম সাজে ‘মনসা’ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছোট পর্দা থেকে পরিচিতি পাওয়ার পর বড় পর্দাতেও কাজ করেছেন দিতিপ্রিয়া। বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।