শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

পদত্যাগপত্রে যা লিখেলেন সাহাবুদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
পদত্যাগপত্রে যা লিখেলেন সাহাবুদ্দিন

পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণের কথা উল্লেখ করেছেন।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংসদ ভবনে স্পিকারের কাছে পৌঁছে দেন।

স্পিকার বরাবর লেখা চিঠিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে- রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ। কম্পোজ করা পদত্যাগপত্রে স্পিকারকে সম্বোধন এবং নিজের স্বাক্ষরের জায়গায় সাহাবুদ্দিন সবুজ কলম ব্যবহার করেছেন।

স্পিকারকে ‘শ্রদ্ধাজনেষু ও জনাব’ হিসেবে সম্বোধন করে লিখেছেন- আসসালামু আলাইকুম।
আমি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে।

নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোন সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরিক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।

এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। ধন্যবাদান্তে মো. সাহাবুদ্দিন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। মেয়াদের আরও প্রায় এক বছর নয় মাস বাকি থাকতেই তিনি পদত্যাগ করলেন।

আওয়ামী লীগের ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত সাবেক জেলা ও দায়রা জজ সাহাবুদ্দিন চুপ্পু ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে আখ্যা দিয়ে তখন বঙ্গভবন ঘেরাও কর্মসূচিও পালিত হয়। তবে বিএনপি বরাবরই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল না। ফলে শেষ পর্যন্ত টিকে যান মো. সাহাবুদ্দিন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ঘটন করলে নতুন সরকারকে শপথ পড়ান সাহাবুদ্দিন চুপ্পু। তখন থেকেই কবে তাকে সরানোর হবে সেই প্রহর গোনা হচ্ছিল। অবশেষে সরকারের পাঁচ মাসের মাথায় তিনি বঙ্গভবন ছাড়ছেন।

 

Ads small one

গাভায় কালভার্ট ও খাল আটকে কৃত্রিম জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
গাভায় কালভার্ট ও খাল আটকে কৃত্রিম জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে সরকারি কালভার্ট ও খালের মুখ আটকে কৃত্রিম জলাবদ্ধতা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অতিবৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়লে গাভা গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে সুকুমার সরকার ও তাঁর ভাইদের এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ফিংড়ী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রসংলগ্ন সরকারি কালভার্টের মুখে ঘনপাটা (বাঁশের পাটা) দিয়ে এবং রাস্তার পশ্চিম পাশের ঘেরের পানি আটকে রেখে মূল খালে স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চারপাশের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি প্লাবিত হয়ে তৈরি হয়েছে তীব্র জলজট।

এলাকাবাসীর অভিযোগ, সুকুমার সরকার ও তাঁর দুই ভাইÑজগদীশ সরকার এবং প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া কর্মকা- চালিয়ে আসছেন। সুকুমার সরকারের বিরুদ্ধে মামলা-বাণিজ্য, নানা দালালি ও চোরাচালানে যুক্ত থাকার তথ্য রয়েছে। প্রভাব খাটানোর কারণে সাধারণ মানুষ আগে প্রতিবাদ করার সাহস পাননি।

বর্তমানে পরিবার কল্যাণ কেন্দ্র এলাকায় বসবাসকারী শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াত স্থবির হয়ে পড়েছে।

অবিলম্বে কালভার্ট ও খালের মুখ থেকে অবৈধ পাটা অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

 

সাতক্ষীরায় জেলা ওলামা দলের দোয়া ও মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা ওলামা দলের দোয়া ও মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহত ‘জুলাই যোদ্ধাদের’ দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা, দোয়া ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ মাগরিব জেলা শহরের কে লাইন পরিবহনের চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা, তাফসির ও বিশেষ মোনাজাত শেষে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মুহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ সাইফুল্লাহ আল কাফি।

প্রধান বক্তা অ্যাডভোকেট কাজী মাওলানা মুহাম্মদ আবুল হোসেন বলেন, দেশ গঠনে ও সত্যের পক্ষে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা যে সাহসিকতা দেখিয়েছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি

 

 

গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা

শ্যামনগর প্রতিনিধি: নির্ধারিত গুদামের পরিবর্তে নিজ বাড়িতে টিসিবি’র পণ্য রেখে প্রশাসনের হাতে ধরা খেয়েছে শেখ আব্দুল হাকিম নামে টিসিবি’র এক ডিলার। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌর সদরের ঈদগাহ রোডস্থ তার ভাড়া বাড়িতে।

 

উপজেলার গাবুরা ইউনিয়নে টিসিবি’র পণ্য সরবাহের দায়িত্বে থাকা আব্দুল হাকিম একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শেখ অছিরউদ্ধীনের ছেলে। একই দিনে খুলনা থেকে টিসিবি পণ্য সংগ্রহের পর অপরাপর সব পণ্য গাবুরা ইউনিয়নের নির্দিষ্ট গুদামে পাঠালেও সোয়াবিন তেলের নয়টি কার্টন (প্রতি কার্টনে ১২ টি দুই লিটারের বোতল) কৌশলে তিনি নিজ বাসায় রেখে দেন। পরবর্তীতে স্থানীয়দের লিখিত অভিযোগ সুত্রে প্রশাসনের কর্তাব্যক্তিরা রাতেই অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

গোলাম মোর্শেদ ও আজিজুল ইসলামসহ স্থানীয়দের ভাষ্য ডিলার হওয়ার সুযোগে আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে টিসিবি’র কিছু পণ্য কৌশলে বাড়িতে মুজদের পর নকিপুর বাজারের নির্দিষ্ট কিছু দোকানে বিক্রি করে আসছে। ইতিপুর্বে কয়েক দফা চেষ্টা করা হলেও প্রতিবার তিনি কৌশলে স্থানীয়দের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে নিতেন। এসব গ্রামবাসীর দাবি শুক্রবার রাতে আব্দুল হাকিম একটি ইজি বাইকযোগে কয়েকটি তেল ভর্তি কার্টন বাড়িতে নিয়ে যায়।

এসব গ্রাামবাসী আরও জানায় গুদামের পরিবর্তে নিজ বাড়িতে আব্দুল হাকিম টিসিবি’র পণ্য মুজুদ করছে মর্মে চাঁদনীমুখা গ্রামের মিলন হোসেন উপজেলা প্রশাসনের নিকট রাতেই লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে শ্যামনগর থানা পুলিশের প্রশাসনের কর্তাব্যক্তিরা আব্দুল হাকিমের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নয়টি কার্টনে রক্ষিত ৬৩টি দুই লিটার সোয়াবিন তেলের বোতল দেখতে পায়। এসময় তেল জব্দ না করে তা আব্দুল হাকিমের জিম্মায় দিয়ে যায় তারা।

অভিযানে অংশ নেয়া উপজেলা নির্বাহী অফিসারের সিও সাদ্দাম হোসেন জানান লিখিত অভিযোগ পেয়ে তারা অভিযানে নামে। শুরুতে আব্দুল হাকিম গাবুরায় অবস্থান করছে জানিয়ে তাদের বিভ্রান্ত করে। তবে কৌশলে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে বাড়িতে নয়টি কার্টনে থাকা ৬৩টি তেল ভর্তি বোতলের সন্ধান মেলে।

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান অভিযোগের সত্যতা মিলেছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা করে।