মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অবসরপ্রাপ্ত) লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী।

 

বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম এ জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। বক্তৃতা করেন, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম সুলতানা, মোহনা আক্তার রিনি, জান্নাতুল, জয়নাব,সাদিয়া, পরিবেশ কর্মী গনেশ দাস, শাহিনুর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া বিশ্বে ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ায় পাখিদের খাবার সংকট বাড়ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। অনুষ্ঠান শেষে পাখির বাসার জন্য এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র-কাঠ ও টিনের তৈরি বাসা গাছে বেধে দেওয়া হয়।

 

 

 

Ads small one

শ্যামনগরে পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় জনপদ শ্যামনগরের মুন্সীগঞ্জ কুলতলীতে গৃহপালিত পশুর অতিসংক্রামক রোগ পিপিআর (ক্ষুরা রোগ) প্রতিরোধে বিনামূল্যে বিশেষ টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ১০টায় কুলতলী গ্রামের হরি মন্দির প্রাঙ্গণে স্থানীয় শতাধিক পরিবারের গবাদিপশুকে এই প্রতিরোধক টিকা দেওয়া হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপকূলীয় কৃষিভিত্তিক অঞ্চলের মানুষের জীবিকার বড় অংশ আসে গরু, ছাগল ও ভেড়া পালনের মাধ্যমে। তবে গত কয়েক বছর ধরে বিভিন্ন সংক্রামক ব্যাধিতে এ অঞ্চলে প্রচুর গবাদিপশু মারা যাওয়ায় প্রান্তিক খামারিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন।
টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্যাকসিনেটর সুদীপ্ত বিশ্বাস, মুন্সীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি মনিরুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের এআইটি প্রতিনিধি উত্তম কুমার গাইন, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী (কল প্রকল্প) মৃণাল কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন, নেলসন সুমন ম-ল, কানিজুর রহমান ও অনুপ কুমার ম-ল।
সময়োপযোগী এ টিকাদান কর্মসূচির ফলে উপকূলের প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দেবহাটায় ২৫ এতিম শিশু পেল খাদ্য, পোশাক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
দেবহাটায় ২৫ এতিম শিশু পেল খাদ্য, পোশাক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

দেবহাটা প্রতিনিধি: সীমান্তবর্তী দেবহাটা উপজেলায় সুবিধাবঞ্চিত ২৫ জন এতিম শিশুর মুখে ফুটেছে স্বস্তির হাসি। চলতি বছরের দ্বিতীয় মেয়াদে তিন মাসের খাদ্যসামগ্রী, নতুন জামাকাপড়, জুতা-মোজা ও হাইজিন প্যাক (স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) পেয়ে উচ্ছ্বসিত শিশুরা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর অধীনে এই সহায়তা বিতরণ করা হয়। দেশে মোট ৪০০ এতিম শিশুকে এ প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের জুনিয়র প্রজেক্ট অফিসার মো. সাজিদ আল আহাদ, প্রোগ্রাম অর্গানাইজার মো. শরিফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হ্যাজারী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সহায়তা হিসেবে প্রতি শিশুর জন্য ছিল ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুরের ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি গুঁড়ো দুধ, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট ও ৬ কেজি মৌসুমি ফল।
এর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হয় ৪টি টুথপেস্ট, ৪টি ব্রাশ, ৬টি গায়ে মাখার সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি পেট্রোলিয়াম জেলি, চিরুনি ও নেল কাটার। নতুন পোশাক ও জুতা পেয়ে আগামীর দিনগুলোতে আরও ভালোভাবে থাকার স্বপ্ন বুনছে এই শিশুরা।

কলারোয়ায় তিন দিনের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
কলারোয়ায় তিন দিনের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা

কলারোয়া প্রতিনিধি: মাত্র তিন দিনের ব্যবধানে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাটবাজারগুলোতে পেঁয়াজ ও রসুনের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নি¤œ ও মধ্যবিত্ত আয়ের সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন পাইকারি আড়তে দাম বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) কলারোয়া বাজার ও সরসকাটি বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৫ টাকা বেড়ে বর্তমানে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন দিন আগেও ছিল ৩৫ টাকা। অন্যদিকে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা আগে ছিল ৭০ টাকা।

নিত্যপণ্যের বাজারে কেনাকাটা করতে আসা ভ্যানচালক রসুল আমিন ও ক্রেতা মনিরুজ্জামান জানান, আদা, আলুসহ সব পণ্যের দাম প্রতিনিয়ত বাড়তে থাকায় সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি জানান তাঁরা।

মূল্যবৃদ্ধির বিষয়ে কলারোয়া বাজারের আড়তদার আলাউদ্দিন ও বিক্রেতা আবুল কাশেম জানান, উত্তরবঙ্গের বিভিন্ন আড়ত এবং বর্ষা মৌসুমের কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর নির্ভরতা বেড়েছে। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, মৌসুমের প্রভাব কেটে গেলে ও আমদানি স্বাভাবিক হলে বাজার দর পুনারায় কমে আসবে।