Header Top Small Advertisement

17158135 - online internet banner with text your ad here on a web page web page with all pictures and informations are created by contributor himself
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পাখি সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থাপন করা বিলবোর্ডের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল বল খেলার মাঠ ও মেইন সড়কের পাশে স্থাপিত বিলবোর্ডে।

পরিবেশ ও পাখি সংরক্ষণে কাজ করা স্থানীয় সংগঠন বনবিবি এর উদ্যোগে এই বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল। ৪ এপ্রিল শনিবার বিলবোর্ডে নতুন ব্যানার লাগানো হয়। ১৯ এপ্রিল রবিবার সকালে দেখা যায় বোর্ডে ব্যানার নেই, দুর্বৃত্তরা রাতের আঁধারে ব্যানারটি ছিঁড়ে ফেলে।

বিলবোর্ডটিতে পাখি শিকার না করা, পাখির বাসা রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক বার্তা ছিল।

স্থানীয় পাখিপ্রেমী ও সচেতন নাগরিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন। পাখি সুরক্ষার মতো একটি জনসচেতনতামূলক কাজে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ স্থানীয় পরিবেশবাদীদের হতাশ করেছে।

এবিষয় পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, ধারণা করা হচ্ছে যে, পাখি শিকারী বা পরিবেশবিরোধী কোনো চক্র নিজেদের হীন স্বার্থে বাধা সৃষ্টি হওয়ায় এই ধরনের অপরাধ ঘটিয়েছে। এ ধরণের কর্মকান্ড শুধুমাত্র একটি ব্যানার ছেঁড়া নয়, বরং প্রকৃতির প্রতি এক ধরণের অবমাননা।

স্থানীয় পরিবেশকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

Ads small one

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন বলেন, সারাদেশে হাম-রুবেলা সংক্রামক মূহুর্ত চলছে। আগামীকাল সারাদেশে ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পেতে জেলার সকল দপ্তরের স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা প্রয়োজন।

ওজোপাডিকো লিমিটেডের প্রতিনিধি সভায় জানান, খুলনা জেলার বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে সন্ধ্যাকালীন সাটডাউনের জন্য বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। নিজ নিজ দপ্তর থেকে সকলকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অনুরোধ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান সভায় জানান, মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এক সেন্টিমিটারের চেয়ে কম ফাসের চটজাল,কারেন্ট জাল, টংজাল, কাঁথাজাল,বেড়জাল,জগত বেড়জাল ইত্যাদির ব্যবহার প্রতি বছর ফাল্গুন মাস থেকে শ্রাবন  মাস পর্যন্ত ৬ মাস এবং বেহন্দি জাল সারাবছরের জন্য নিষিদ্ধ করার বিধান রয়েছে। সেই লক্ষ্যে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ পরিবর্তিত নির্দেশনা অনুযায়ী ৬ ধাপে পরিচালনা করা হয়। ইতোমধ্যে কম্বিং অপারেশন ১ম থেকে ৬ষ্ঠ ধাপ সম্পন্ন হয়েছে। খুলনা জেলায় ৪৫দিনে ২৫৭টি অভিযান ও ৫১ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭৮টি বেহন্টি জাল, ১৪.২৬লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫৪৬টি অন্যান্য জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী

সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা

এসএম শহীদুল ইসলাম: ​সাতক্ষীরা জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা শিক্ষা বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। এবার বিশেষ তদারকির অংশ হিসেবে কোনো শিক্ষকই নিজ প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না।

​​জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর জানান, জেলার সাতটি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করা হয়েছে।

​সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন (রোটেশনাল ডিউটি)। অর্থাৎ, যে কেন্দ্রে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেই কেন্দ্রের শিক্ষক ওই পরীক্ষাকেন্দ্রে ডিউটি দিতে পারবেন না।

 প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা ও আন্তঃকেন্দ্র শিক্ষক বদলির ব্যবস্থা করা হয়েছে।

​এদিকে, ​যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বোর্ডের তথ্যমতে, এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন।

​বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৫৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।##

পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ, থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 

মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ হাম -রুবেলার উপর বিস্তারিত উপস্থাপন করেন। স্বাস্থ্য কর্মী জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শাখায়ৎ হোসেন, ডিজিএফ আই প্রতিনিধি মো: শাহীন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১টি কর্মদিবস এই ক্যাম্পেইন চলবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ের কেন্দ্রগুলোতে এবং শেষ ৩ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে। নির্ধারিত কেন্দ্রসমূহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২০ হাজার ৫৪০ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা জানান, অনলাইনে রেজিস্ট্রেশন করা সকল শিশু এই টিকা গ্রহণ করতে পারবে। কর্মসূচির শেষ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে এই টিকার কোনো বিকল্প নেই। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেজন্য আমরা ব্যাপক প্রচার চালিয়েছি। টিকা নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না। সভায় কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনিক ও স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।