রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

গর্ভধারণের ঘটনা প্রকাশের পর থানায় মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) ভুক্তভোগীর বাবা ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ আজ দুপুরে অভিযুক্তকে আটক করেছেন।

পুলিশ থানায় দায়ের করা অভিযোগের বরাত দিয়ে জানায়, উপজেলার সাতশৈয়া এলাকায় ১৬ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী (অটিস্টিক) কিশোরীকে ধর্ষণের ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে। শারীরিক পরিবর্তন, বমি ভাব ও অসুস্থতার লক্ষণ দেখে তার মা বিষয়টি অনুমান করেন। ২২ মে, শুক্রবার পেগনেন্সি কিড দিয়ে পরীক্ষা করলে গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলার একটি ডায়াগনিস্টিক সেন্টারে গাইনী চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করে এর সত্যতা মেলে। এরপর পরিবারের জিজ্ঞাসাবাদে সে অভিযুক্তের নাম প্রকাশ করে। পরে কিশোরীর গর্ভপাত ঘটলে একটি মানবভ্রূণ বের হয়। ভ্রূণটি পরিবারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভিকটিমের ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করে। পরিবারের সদস্যরা সেখানে নিয়মিত খাবার পৌঁছে দিতেন। মাঝে মধ্যে ওই ভিকটিমও ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত। মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে। গত মার্চ মাসের শেষ সপ্তাহে কোনো একদিন দুপুরে ভাইকে খাবার দিয়ে ফেরার পথে অভিযুক্ত তাকে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, থানায় ভিকটিমের বাবার দেওয়া অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রাছেক শেখকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।

Ads small one

দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত ‘আর-রাহমা’ পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির যাত্রা শুরু হয়। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের সন্তানেরা নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) রাত ৮টায় বাঁকাল মার্কাজ মসজিদের সামনে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শেখ মমতাজ উদ্দীন মম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মো. সুরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মীর মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া হোসেন, কোষাধ্যক্ষ সাদিক উদ্দীন, সদস্য আবু হুরাইরা, আবু মুসাসহ এসময় ৯টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

পাটকেলঘাটায় মাছ-মাংসের বাজার চড়া, সবজিতেও স্বস্তি নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় মাছ-মাংসের বাজার চড়া, সবজিতেও স্বস্তি নেই

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রে গত দুই সপ্তাহ ধরে মাছ, মাংস, ডিম ও সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ও সীমিত আয়ের ক্রেতারা। বাজারে পর্যাপ্ত নজরদারি ও মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা যে যার মতো দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।
সপ্তাহের প্রতি বুধ ও শনিবার পাটকেলঘাটায় বড় হাট বসে। দূরদূরান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাঁচামাল কিনতে আসেন। তবে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা ও সাধারণ ব্যবসায়ী উভয় পক্ষই হতাশ। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা, গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি বেগুন ও পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে প্রতি হালি সাদা ডিম ৬০ টাকা এবং লাল ডিম ৫০ টাকায় ঠেকেছে। মাছের বাজারে রুই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল ২২০ টাকা এবং তেলাপিয়া ও নাইলোটিকা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে। সাধারণ মানুষের জন্য ইলিশ এখন ‘স্বপ্নের মতো’, বাজারে ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা কেজি দমে।
ব্যবসায়ীদের দাবি, আড়তেই মাছ-সবজির দাম চড়া থাকায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। অন্যদিকে বাজারে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাঁচাবাজারে তদারকি না থাকায় সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।