মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন। যার নং-১৫, তারিখ-২২/০৫/২০২৬ খ্রী.।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম শিশুর বাবা একজন দরিদ্র ভ্যান চালক। সেই সুবাদে প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ি থেকে বের করে সামনে রাস্তার উপর রাখেন। গত ১৮ মে সকাল ১০টার দিকে ওই শিশু ভ্যানটি পরিস্কার করছিল। এসময় অভিযুক্ত আসামী ওই শিশুকে পিছন দিক থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় ওই শিশুর ডাক চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অভিযুক্ত আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা ২২ মে রাতে ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ (৪১) কে অভিযুক্ত করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, ওই আসামী সম্প্রতি একটি মাদক মামলায় ছাড়া পেয়ে এ ঘটনা ঘটায়। আসামী বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করে আসছিল বলে তিনি জানান।

Ads small one

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সম্পাদক মো. নুরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণি থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন যোগ দিয়েছেন। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মিশকাতুল ইসলামসহ ইউএনও কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এর আগে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে কেশবপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও উন্নয়নমুখী হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

 

শ্যামনগরে খাল দখলমুক্ত করার দাবিতে গণশুনানি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে খাল দখলমুক্ত করার দাবিতে গণশুনানি

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারি খাল দখলমুক্ত করা ও অবৈধ ইজারা বন্দোবস্ত বাতিলের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভুরুলিয়া ইউনিয়নের দেওলী নীলতলী খালপাড়ে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা সিডিও, আইসিসিসিএডি ও সিএনআরএস।
ইউনিয়ন পরিষদ সদস্য মায়ারানীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন। সভায় বক্তব্য দেন স্থানীয় কৃষক অব্দুল মজিদ, আবু বক্কর সিদ্দিক ও শিক্ষক মনসুর আলী। বক্তারা স্থানীয় কৃষিজমি রক্ষায় অবিলম্বে খালের ইজারা বাতিল করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।