ভোজগাতীতে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাথালিয়া সরদারপাড়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। এ সময় বালু ও ইটের ব্যবস্থা করে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি নিজেও সংস্কারকাজে অংশ নেন।
প্রায় ১৫ জনের সম্মিলিত প্রচেষ্টায় জুমার আজানের আগেই সংস্কারকাজ শেষ হয়। এতে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
মো. শামীম হোসেন বলেন, “এলাকাবাসী বিষয়টি জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালে এখানে বালু ও ইটের ব্যবস্থা করা হয়েছে।এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তাটির সংস্কারকাজ করেছি। আশা করছি,দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা সাধ্যমতো ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা পেলে আমৃত্যু মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ






