মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
oplus_0
সংবাদদাতা: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সভার আয়োজন করে জেলা মহিলা দল।
জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য মাসুম বিল্লাহ শাহীন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অর্ঘ্য।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী সেতারা নাসরিন নিশি, মহিলা দলের জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, সদর থানা সভাপতি আঞ্জুয়ারা বেগম, পৌর সভাপতি উম্মে কুলসুম, সদস্য মনোয়ারা খাতুন, সামসুন্নাহার ময়না, শ্যামনগর উপজেলা সভাপতি ঝর্ণা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, তালা উপজেলা সভাপতি মিনি খাতুন, আশাশুনি উপজেলা সভাপতি কামরুন নাহার, সাধারণ সম্পাদক আইরিন এবং দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক ফাতেমা খাতুনসহ নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচে সুলতানপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক কেঁড়াগাছি।
গত বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে ‘সোনা মাটি যুব সংঘ’ এ ম্যাচের আয়োজন করে। খেলার প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো দলই গোল করতে পারেনি।
বিরতির পর খেলার ১১ মিনিটে কেঁড়াগাছির ৯ নম্বর জার্সির খেলোয়াড় রিপন গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সজিব। ২১ মিনিটে সুলতানপুরের ইসরাফিল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে কেঁড়াগাছি।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আবু হাসান। শরতের বিকেলে প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দক্ষিণ পলাশপোলের বাসিন্দা মো. আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এ রিট (পিটিশন নম্বর-১২৭৭৮/২০২৬) দায়ের করেন।
এর আগে গত ২ আগস্ট একই বিষয়ে আলিফ হোসেনসহ ১২ জন বাদী হয়ে মার্কেট মালিকপক্ষের এমদাদুল হকসহ ২১ জনকে বিবাদী করে সাতক্ষীরার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা (নম্বর-১৮০/২০২৬) করেন।
নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালিগঞ্জ এবং কালিগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় পলাশপোল মৌজার বিআরএস ১৭০২৮ দাগের জমি অধিগ্রহণ করা হয় (এলএ কেস নম্বর-০৬/২০২৪-২৫)। এতে অধিগ্রহণকৃত ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামো বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, অধিগ্রহণ করা জমির মধ্যে তাঁদের ০.০৩৮৬ একর জমি রয়েছে। বিবাদীপক্ষ জমির ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও সেখানে থাকা তাঁদের তিনটি পাকা দোকানঘর ও অবকাঠামোর ক্ষতিপূরণের টাকা ভাগ করে দিতে চাচ্ছে না।
রিটকারী আলিফ হোসেন বলেন, বসুন্ধরা মার্কেট ভবন নির্মাণে নকশা ও বিল্ডিং কোড লঙ্ঘন করা হয়েছে। পৌরসভার মাপেও বিষয়টি প্রমাণিত হলেও নকশা বাতিল বা মামলা করা হয়নি। তা ছাড়া তাঁদের এজমালি জমি একতরফা দখল দেখিয়ে বিবাদীপক্ষ পুরো ক্ষতিপূরণ তোলার চেষ্টা করছে।
অন্যদিকে বিবাদী দিদারুল হক বলেন, ১৭০২৮ দাগে মোট ০.৩৭৫০ একর জমি তাঁদের আট শরিকের মধ্যে সমভাবে বন্টিত। সবাই নিজ নিজ অংশে দখলদার হয়ে দোকানপাট করেছেন। সরকারি মূল্যায়নে সবার ক্ষতিপূরণ আলাদা করা আছে। কিন্তু যৌথ নোটিশ হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
রিটকারীর আইনজীবী মো. ইয়ারুল ইসলাম জানান, মক্কেলদের জমির ক্ষতিপূরণ বিবাদীপক্ষ জোরপূর্বক নেওয়ার চেষ্টা করায় তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত যে রায় দেবেন, তা মেনে নেওয়া হবে।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী হায়দার জানান, তিনি নতুন যোগ দেওয়ায় বিষয়টি বিস্তারিত জেনে মন্তব্য করবেন।