মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর থাকবে: দেবহাটা থানার ওসি
Oplus_131072
কেএম রেজাউল করিম, দেবহাটা: মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে দেবহাটাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন। একই সঙ্গে সন্ধ্যার পর সন্তানদের অপ্রয়োজনে বাইরে না রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি এইচএম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হবে। তবে শুধু পুলিশের পক্ষে অপরাধ পুরোপুরি দমন সম্ভব নয়; এতে অভিভাবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান কোথায় যায়, কাদের সঙ্গে সময় কাটায় এবং সন্ধ্যার পর কোথায় থাকেÑসে বিষয়ে নজর রাখতে হবে। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া তরুণেরা যেন সন্ধ্যার পর হাটে-বাজারে অনর্থক আড্ডা না দেয়, তা নিশ্চিত করতে হবে। পুলিশকে স্থানীয় অপরাধ সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।






