বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শার কায়বায় মাদকের কুফলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে লাড়িপুকুর গ্রামবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। পাশাপাশি ডেঙ্গু মশার বিস্তার, নিধন ও বিভিন্ন সচেতনমুলক পরামর্শ বক্তব্য প্রদান করেন বক্তারা।
সমাবেশে স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ads small one

কপিলমুনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১সন্তানের জননী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
কপিলমুনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১সন্তানের জননী

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক সন্তনের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে প্রেমিক রবিউল গাজীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি অনশন শুরু করেন।

 

অনশনের এক পর্যায়ে দুপুরের দিকে রবিউল গাজী প্রেমিকা তৃপ্তি বিশ্বাসকে মারধর করে তার বাড়ি থেকে বের করে দেন, এরপর তৃপ্তি প্রেমিকের বাড়ির পিছনে অনশন চালিয়ে যান। অনশনের একপর্যায়ে গ্রামের কিছু ব্যক্তি এ ঘটনা নিয়ে একটা সালিশের আয়োজন করবেন মর্মে সান্তনা দিলে তৃপ্তি অনশন ভঙ্গ করেন।

সরেজমিনে গেলে গ্রামের অনেকে জানিয়েছেন রবিউল গাজী ও তৃপ্তি বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক ছিল। তারা আরো জানান, প্রয়াত স্কুল শিক্ষক বিধান কুমার বিশ্বাসের স্ত্রী তৃপ্তির সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তৃপ্তি বিশ্বাস বলেন, “স্বামী অসুস্থ হয়ে পড়লে রবিউলের সাথে আমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী মারা গেলে রবিউল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তৃপ্তির কাছ থেকে নানা সুবিধা ভোগ করেন। আট বছর ধরে তার সাথে আমার পরকীয়ার সম্পর্ক থাকলেও এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করায় আমি তার বাড়ি এসে অনশন করছি।”

অভিযুক্ত রবিউল গাজী বলেন, “তৃপ্তি বিশ্বাসের সাথে আমার সম্পর্কের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। শত্রুপক্ষরা ষড়যন্ত্র করে তৃপ্তিকে দিয়ে আমাকে হয়রানি করছে। তাকে মারপিটের অভিযোগ সঠিক নয়।”

দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা, দুই রাউন্ড গুলি!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা, দুই রাউন্ড গুলি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চোর সন্দেহে একদল লোককে ধাওয়া করেছে স্থানীয় গ্রামবাসী। ধাওয়ার মুখে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায় তারা। এ সময় দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি বন্দুক প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর পাশাপাশি দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানাযায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। গভীর রাতে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি সন্দেহ হলে চিৎকার করে তাদের থামানোর চেষ্টা করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ভ্যানটির পিছু নেন।

স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করেন। একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে গ্রামবাসী পিছিয়ে না গিয়ে তাদের ধাওয়া অব্যাহত রাখেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ওই ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

বিষয়টি নিয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি

খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। নতুন করে তিনি ঢাকা রেঞ্জের দায়িত্ব পেয়েছেন।

একইসঙ্গে পুলিশ অধিদফতরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬ অতিরিক্ত আইজিপি ও ৫ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনা রেঞ্জের ডিআইজিও রয়েছেন।