শ্যামনগরে দাফন ও গোসল সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে ‘পাতাখালি ফাউন্ডেশন’। বৃহস্পতিবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জুম’আ মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের পরিচালক এইচ এম কাজলের সভাপতিত্বে ও তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকবার হোসাইন, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা শহীদুল্লাহ এবং সমাজসেবক এম তৌহিদুজ্জামান মারুফ।









