শ্যামনগরে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সমন্বয় সভা
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে ‘সাসাস টুগেদার’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভেটখালী বাজারের সাইক্লোন শেল্টারে ফেইথ ইন অ্যাকশন এই সভার আয়োজন করে।
রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। সভায় বক্তারা বলেন, ক্ষমতার সঠিক ব্যবহার ও পারিবারিক সমতার মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব। স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে সমাজ থেকে বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করা যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক মো. সোলায়মান হোসেন, সমাজসেবক শেখ মহাসীন হোসেন, ইউপি সদস্য আব্দুস সালাম ও মনোরঞ্জন মিস্ত্রী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সংগঠক দীপক দাশ।









