সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত নেতারা
সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার রাতে তাঁরা সাতক্ষীরা ডক্টরস ল্যাব হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী সহিদ হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর এবং অধ্যাপক সহিদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চিকিৎসার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। প্রেসবিজ্ঞপ্তি









