বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ২২ সেপ্টেম্বর এক স্মারকে (স্মারক নম্বর: ৩৮.০১.৮৭০০.০০০.০৪.০০৪.২৬-১৭০৬) এই নির্দেশনা জারি করে।

স্মারকে জানানো হয়, ১ অক্টোবর নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নের আগেই বদলি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে। নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা কমিটি গঠন ও সভা আহ্বানের মাধ্যমে আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির কথা বলা হয়েছে।

এ ছাড়া এক উপজেলা থেকে অন্য উপজেলা বা জেলায় বদলির যোগ্য আবেদনগুলো দ্রুত জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে, যাতে নবনিয়োগপ্রাপ্তদের পদায়নে কোনো প্রশাসনিক জটিলতা তৈরি না হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত ওই স্মারকটি জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

Ads small one

আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
আশাশুনিতে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে মারধরের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার নয়াবাদ গ্রামে স্বামীর মারধরে মিনতি বাছাড় নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৩ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত গৃহবধূর পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী শ্যামল বাছাড় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির একপর্যায়ে মিনতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তাঁর মাথায় একাধিক সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় এবি পার্টির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: জি এম সালাহউদ্দিনকে (শাকিল) আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর ওহাব মিনার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আযম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. ইয়ামিনুর রহমান। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কলারোয়ায় ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কলারোয়ায় ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সংবাদদাতা: কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতাকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্বকোটা গ্রামে ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কলারোয়া থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্বকোটা গ্রামের এমদাদুলের মাছের ঘেরে অভিযুক্ত ব্যক্তিরা জাল পাতছিলেন। এমদাদুলের বাবা হযরত আলী (৬২) বাধা দিলে তাঁদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে অভিযুক্ত মো. ওবায়দুলের নির্দেশে মো. অহেদুজ্জামান ধারালো দা দিয়ে হযরত আলীর মাথায় কোপ দেন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে একরামুলকে (৩২) লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এমদাদুল বাদী হয়ে মো. অহেদুজ্জামান (৩৭), রাশেদুজ্জামান নাসিম (২৩) ও মো. ওবায়দুলকে (৪৫) আসামি করে মামলা করেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।