সাতক্ষীরা মিলগেট বাজার কমিটির সাধারণ সভা
সাতক্ষীরা মিলগেট বাজার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মিলগেট বাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সাবেক সভাপতি মো. আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা ও লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজিবুর রহমান টুটুল, প্রধান অতিথি লাবসা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক উপস্থিত ছিলেন। সভায় কমিটির সাবেক সভাপতি শেখ আমিরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বিশ্বজিৎ কুমার সাধু ও সহসভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাধারণ সভায় কমিটির সকল আয়-ব্যয়ের হিসাব অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গাজী শাহজাহান সিরাজকে সভাপতি, শেখ সিরাজুল ইসলামকে সদস্যসচিব এবং কাউসার সরদারকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি









