শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়। এবারের আয়োজনে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬ এ বৃত্তিপ্রাপ্ত ২৯ জন, ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন এবং এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ৯৫ জনসহ সর্বমোট ১৭৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তাদের নিজস্ব ছবি সংযুক্ত আকর্ষণীয় ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা আজ সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, যার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।” তিনি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “সন্তানেরা যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার করে এবং মাদকের ছোঁয়া থেকে দূরে থাকে, সেদিকে মা-বাবাকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস বলেন, “শুধু ভালো জিপিএ অর্জন করলেই চলবে না, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। বিদ্যালয়ের এই চমৎকার আয়োজন শিক্ষার্থীদের আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ছাত্রীদের এই গৌরবময় কৃতিত্বের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমরা শিক্ষার মান ধরে রাখতে সর্বদা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস এবং মো. হাবিবুল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও নবম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ ও ফাতেমা নাসরিনের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে পরিচালিত হয়। কৃতী ছাত্রীদের উল্লাস আর অভিভাবকদের উপস্থিতিতে সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্রবিদ্যালয়ের নবম শ্রেণীর দিবাশাখার শিক্ষার্থী তাসফিয়া ও তাবাসসুম।

Ads small one

এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ করার সময় প্রখ্যাত অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অনুমোদনহীন কোনও রাজনৈতিক জমায়েত ঠেকাতে পুলিশ এই কঠোর পদক্ষেপে নামে।

দিনের শুরুতে একই স্থান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা। রাজধানী দিল্লিতে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই সেখানে জড়ো হয়েছিলেন তারা।

তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য চলমান আন্দোলনে দিল্লিতে প্রায় তিন হাজারের বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়।

পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি মানেই নতুন লুকে চমক। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না আর রাজকীয় সাজে তার নতুন ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

 

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির কাজ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

 

পরীমণির চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামারের ছাপ। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা- সব মিলিয়ে ভিন্টেজ লুকে নজর কেড়েছেন তিনি।

অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে বড় ধরনের কোনও আঘাত পাননি তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।