বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপ: বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
সাফ চ্যাম্পিয়নশিপ: বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম

এককে জায়গা হয়নি। বদলি হিসেবে অপেক্ষা নামার। শেষ সেই সুযোগ এলো মোহাম্মদ ইব্রাহিমের কাছে। আর দর্শকদের নামার দুই মিনিটের মধ্যেই গোল করে মাতালেন গ্যারা অপেক্ষায়। তারলাই সাফের সদস্য গ্রুপের প্রথম অংশ ভুটানকে ০ বয়বকে বিজয় শুভচনা বাংলাদেশ করেছে।

প্রথম পার্শ্বভুটানের মুখের চমক ঘাঁট ব্যক্তিগত ডিফেন্ডার বিশ্বনাথকে নম্বর নম্বর নাইন বা স্ট্রাইন খেলান তিনি। তবে মজলা চৌধুরীকে ছাড়া হার্মা বলবেন না বাংলাদেশ প্রথম ভুটান জড়াতে। র‌্যাঙ্কিংয়ে অগ্রণী পদক্ষেপের পর বারবার শুরু হতে শুরু করুন। একের পর এক খেলা গোলার দেখা পায়নি স্বাগতি করা। ফলে গোলা শূন্য সম্বন্ধে দুই দল।

গত রাতের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে একাদশ থেকে চিটকে যান তপু বর্মণ। তার জায়গায় দলন সৈয়দম শাহ। পানে ফেরেন জামাল ভূঁইয়া। শুরু আক্রমণাত্মক মান উচ্চতাকে চাপে বাংলাদেশ। কিন্তু সুযোগ পেলেই গোল করতে পারে তারা।

৮ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার তা পান ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় চেষ্টায় পায়ের শটে গোলের চেষ্টা করেন তিনি। তবে বাঁ দিকে ঝঁপে পড়ে প্রচেষ্টা রুখে দেন তাঁর গোলকিপার গিলশেন জাংপো।

এর কিছুক্ষণ পর সাদ গ্রুপের সঙ্গে লড়াইয়ে চোট পান তিসেরা ওয়াংচুক। তাঁকে এই সময় নিয়ে যেতে যেতে কিছু বন্ধ থাকে। পরে জলে এই ভুটানের শান্তির।

১২ মিনিটে শমিত সোমার হেড গোলকিপারের হাত ফসকেবল বলে ছুটে যান বিশ্বনাথ। কিন্তু নীতিপ্রদর্শক তাঁর উপর লাফিয়ে বল আবারও নিজের নিয়ন্ত্রণে জাংপো।

১৭ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে শমিত সোমার শট কর্নারের ব্যবহার করেন জংপো। কর্নার থেকে জটলার মধ্যে বিশ্বনাথের ভলি দূর ঘেঁষে পোস্ট করা যায়।

৩৮ মিনিটে আবারও সুযোগ পেয়ে বিশ্বনাথ। তবে তার শট পোস্টের মাধ্যমে পাওয়া যায়। এর কিছুক্ষণ পর রাকিব হোসেনের প্রচেষ্টাও দ্বিতীয় দফায় ক্লিয়ার করেন জাংপো। প্রথম দিকের দিকে আরও চাপ প্রয়োগ করতে গোলাগুলি দেখতে পায়নি বাংলাদেশ।

ছাত্রীর পর ফয়সাল আহমেদ ফাহিমকে ফট ফাহামিদুল ইসলামকে নামান ডুলি। তার পরও আক্রমণে কাঁক ধরতে দেখা যায়। পছন্দ অনর্গেট শট না জানাই। আমার গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে স্বগতিকদের চাপে ফেলার চেষ্টা করা। কর্নার করতে পারে তারা। তবে গোলের দেখা পায়নি। সতর্কতা ছিল।

৬৩ মিনিটে জোড়া পরিবর্তন আনেন ডুলি। জামাল ভূঁইয়া ও বিশ্বনাথকে দেওয়া সোহেল নামান মোহাম্মদ ইব্রাহিম রানা জুনিয়কে। গতি খেলা আবার ফিরে আসে। কিছুক্ষণ পর এক প্রচেষ্টা বল নিয়ে বাঁদিক দিয়ে এগিয়ে জোরালো শট ফাহামিদুল। তবে তার শট পোস্ট করা যায়।

চমক দেখান ইব্রাহিম। দুই মিনিট পর গোল্ড করে বাংলাদেশকে দেন এই উইঙ্গান্ডার। ক্রস থেকে শম মেরে হেডফেন্ডার পায় একইভাবে ইব্রাহিমের জোড়া। নাগরিক গার্জ কাছ থেকে ক্ষিপ্রদর্শক শটে বল জানালেন তিনি। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

৭৮ মিনিটে আরও পরিবর্তন আনেন ডুলি। ভোটারম ওকে সক্রিয় নামান মোহাম্মদ হৃদয় ও রহমত মিকে। তবে ব্যাবধান বাড়াতে পারে বাংলাদেশ। ভুটানও তিন পুরুষ বদল করেও সমরতে পারে। শেষ পর্যন্ত ইব্রাহিমের গানে জয় নিয়ে বাংলাদেশ।

প্রথম জয়ের কথা নিয়ে সেমিফাইনালের পথ গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে এগিয়ে জামালরা। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার আনন্দ খেলবে বাংলাদে

Ads small one

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাফ দলের প্রধান কোচ নওশাদ মুসার। ঢাকায় এসে স্বাভাবিকভাবেই চলাফেরার কথা জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় কোচ।

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টি সামনে রেখে মুসাকে প্রশ্ন করা হয়। তবে সাফ খেলতে ঢাকায় আসা ভারতীয় ফুটবল দলের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুসা বলেন, ‘আমি বলবো, একদমই না। কোনো উদ্বেগ নেই। আমাদের নিরাপত্তা কর্মকর্তা আগেই পরামর্শ দিয়েছেন, যেন আমরা একা বাইরে না যাই। যেহেতু আমাদের খেলা ছিল, তাই আমরা বাইরে ঘোরাঘুরি করিনি।’

বাংলাদেশে আসার পর অনুশীলন ও ম্যাচের জন্য যাতায়াতে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি বলেও জানিয়েছেন ভারতের এই কোচ। তার কথায়, ‘আমরা চলাফেরা করছি, গতকাল অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ ছিল। আমাদের কোনো সমস্যা হয়নি। আমি কোনো সমস্যা দেখছি না। ক্রিকেটের ক্ষেত্রে কী পরিস্থিতি, তা আমি জানি না। তাই সে বিষয়ে কিছু বলতে পারবো না।’

ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তার বিষয়ে কোনো নির্দেশনা বা সতর্কবার্তা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মুসা জানান, এ ধরনের কোনো নির্দেশনা তারা পাননি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘বর্ষা চোখ’ গানটি আবারও আলোচনায় এসেছে। গানটি ইউটিউবে ৫ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। প্রেম, আবেগ আর প্রিয় মানুষকে সব দুঃখ থেকে আগলে রাখার আকুতিতে তৈরি গানটি দীর্ঘদিন ধরেই শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে।

২০১৫ সালে সংগীতা থেকে প্রকাশিত ইমরানের একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’র সাত নম্বর গান `বর্ষা চোখ’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন ইমরান নিজেই।

 

গানটিতে প্রিয় মানুষের চোখে অশ্রু বা বিষাদ দেখতে না চাওয়ার আকুলতা এবং তাকে সবসময় সুখে রাখার প্রতিশ্রুতি ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছেও গানটি বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফরমে গানটির সঙ্গে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের পারফরম্যান্সও চোখে পড়ছে।

গীতিকার তারেক আনন্দ জানান, একদম শেষ মুহূর্তে গানটি লেখার সুযোগ পান তিনি। দ্রুত লেখা শেষ করে ইমরানকে পাঠানোর পরদিনই তৈরি হয় গানটির ট্র্যাক। প্রথমবার শুনেই আবেগাপ্লুত হয়েছিলেন তিনি।

অন্যদিকে ইমরান বলেন, ‘রোমান্টিক কথার সঙ্গে মানানসই সহজ ও সুন্দর সুর করার চেষ্টা করেছিলেন। শ্রোতাদের ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন চিত্রনায়িকা পরীমণি। এসময় তিনি বিরক্তিও প্রকাশ করেন।

এদিকে পরীমণির সঙ্গে আসা তার নিরাপত্তারক্ষীর ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে গেছে বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব ঘটনা ঘটে। পরীমণির আদালতে আসাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ছিল বুধবার। তবে পরীমণি আদালতে হাজির হননি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত কারণে পরীমনি অসুস্থ। এই কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।

তবে আসামিপক্ষের আবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন বাতিল করে পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আত্মসমর্পণ করে জামিন নিতে সকাল সাড়ে ৯টার দিকে আদালতে এসে পৌঁছান পরীমণি।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গাড়িতেই বসে ছিলেম পরীমণি। তাকে ঘিরে ছিলেন তার নিজস্ব নিরাপত্তারক্ষীরা। আশপাশ দিয়ে মানুষের চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করেন তারা।

কালো পোশাক পরিহিত ১১ নিরাপত্তারক্ষীসহ সাধারণ পোশাকে আরও কয়েকজনকে তাকে ঘিরে রাখতে দেখা যায়।

এদিকে পরীমণি আত্মসমর্পণ করবেন জেনে অনেক সাংবাদিক আদালতপাড়ায় ভীড় জমান।

১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে এজলাসের উদ্দেশে বের হন পরীমণি। তার নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে এজলাসে নিয়ে যান। এসময় সাংবাদিকরা ছবি, ভিডিও করতে গেলে ধাক্কাধাক্কি করেন তার নিরাপত্তারক্ষীরা।

লিফটে ওঠার সময় ভিডিও করতে গেলে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল কেড়ে নেন পরীমণি। পরে রবিউল হোসাইন আবার টান মেরে মোবাইল ফিরিয়ে নেন।

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমানের আদালতে যান পরীমণি। পরে শুনানি শুরু হয়। আদালতের বেঞ্চে বসে থাকা পরীমণি আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেয়।

জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় পরীমণিকে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। সাংবাদিকরা ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে ধাক্কাধাক্কি করেন পরীমণির নিরাপত্তারক্ষীরা। তাদের ধাক্কায় আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। সেখান থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়।

এবিষয়ে সুজন চন্দ্র মনি দাসের ভাই বলেন, ‘আমরা আদালতে এসেছিলাম। এখানে দাঁড়িয়ে ছিলাম। নায়িকা পরীমণির নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে।’

এদিকে নিচে এসে গাড়িতে ওঠার আগে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান পরীমণি। এসময় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। পরে আদালতপ্রাঙ্গন ছাড়েন তিনি।

পরীমণির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় অনেক সাংবাদিক হেনস্তা হওয়ার অভিযোগ করেছেন।

এমনভাবে নিরাপত্তারক্ষীদের নিয়ে আদালতে আসা নিয়ে পরীমণি প্রতি অনেক আইনজীবী ক্ষোভও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন আদালতে পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়।

ওই বছরের ১৮ এপ্রিল আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করে। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তারা।

গত বছরের গত ২৬ জানুয়ারি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুনাইদ।

সেদিন পরীমণি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে পরোয়ানা জারির পর দিনই আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এরপর ২৭ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন দায়ের করেছিলেন এ চিত্রনায়িকা। গত বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান খারিজ করে দিয়ে মামলা চলতে কোনও বাধা নেই মর্মে আদেশ দেন।