মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তালায় ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
তালায় ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

তালা প্রতিনিধি: তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে তিন দিনব্যাপী এক ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় আশা এনজিওর তালা শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার।
আশার তালা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সত্যজিৎ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জেলা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও শিক্ষক এস এম জাহাঙ্গীর হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা এই ক্যাম্প থেকে সেবা নিচ্ছেন।

Ads small one

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ছাত্রদলের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ছাত্রদলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ জুন) সকালে সৌজন্য সাক্ষাৎকালে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত কবির হৃদয়, সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, অর্ক, সিয়াম, ফাহাদ, তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে ছাত্রদল নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সফল দায়িত্ব পালন কামনা করেন এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবকে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবকে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

পাটকেলঘাটা প্রতিনিধি: মঙ্গলবার (৯ জুন ২০২৬) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম (দাদু ভাই), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, সদস্য সচিব মোঃ আব্দুল কালাম, সদস্য আব্দুল আলিমসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাতক্ষীরা জেলাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত জেলায় পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক ও জনকল্যাণকর কাজ উপহার দিতে চাই, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন।

 

 

কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ

পত্রদূত ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীরা সচেতন হলে পরিবেশ সংরক্ষণে ও দুর্যোগের বিপর্যয় এড়াতে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাই নারী ও তরুণ প্রজন্মকে সচেতন করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইডের সহযোগিতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট এক্সেস ফর উইমেন প্রকল্পর আওতায় উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে আমাদের সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়িতে অন্তত কয়েকটি করে গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।

আইআরভি’র প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আরা খানমসহ অন্যান্য শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শতাধিক নারী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নারীর হাতে সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমন্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।