সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পহেলা বৈশাখ আসলে কৃষকের সংস্কৃতি: সংস্কৃতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
পহেলা বৈশাখ আসলে কৃষকের সংস্কৃতি: সংস্কৃতিমন্ত্রী

বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখ উদযাপন মূলত কৃষকের সংস্কৃতি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির মধ্য দিয়েই বাংলা নববর্ষের প্রকৃত চেতনা প্রকাশ পায়।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে লোকশিল্প প্রদর্শনী, বৈশাখী মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজন।

 

মন্ত্রী বলেন, “পহেলা বৈশাখ আসলে কৃষকের সংস্কৃতি। এদেশের মানুষ একসময় নিজের মাটিতেই স্বাবলম্বী ছিল। নানা ঐতিহাসিক কারণে আমরা পিছিয়ে গেলেও সঠিক নেতৃত্বে আবারও সেই গৌরব ফিরে পাওয়া সম্ভব।”

উদ্বোধনী দিনে একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে লোকশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে ৫০ জন শিল্পীর অংশগ্রহণে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’, ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্যও পরিবেশিত হয়। দিনশেষে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম মনি। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

জানা গেছে, ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন। পহেলা বৈশাখের দিন বিকাল থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। থাকবে শোভাযাত্রা, শতকণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনা, কবিগান, গাজীর গান, গম্ভীরা, বাউল গান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা এবং তারকা শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান।

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Ads small one

হরমুজে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিতের আহ্বান চীনের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
হরমুজে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিতের আহ্বান চীনের

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরুদ্ধারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সোমবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। এ বাণিজ্যিক পথের বর্তমান পরিস্থিতিকে ‘সংবেদনশীল ও জটিল’ উল্লেখ করে তিনি এ গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জোরপূর্বক আটকের ঘটনা ঘিরে চীনা মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।’

সেইসঙ্গে উত্তেজনা বৃদ্ধি বা সংঘাত উসকে দেওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকা জরুরি মনে করেন কুও চিয়াখুন। যেনো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।

সূত্র: সিজিটিএন

জামায়াত-এনসিপি জোট থেকে নারী আসনে এমপি হচ্ছেন যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
জামায়াত-এনসিপি জোট থেকে নারী আসনে এমপি হচ্ছেন যারা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য মনোনীত হবেন তাদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়। এর বিপরীতে জোটটি সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ১২টি আসন। আর এনসিপি পাবে একটি।

তবে জামায়াতের ১২ আসন থেকে তিনটি জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি  জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, “জোটসঙ্গীদের ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করবে জামায়াত। সেজন্য ১২টি আসনের মধ্যে জোটের শরিক এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে তিনটি আসন দেওয়া হয়েছে। জামায়াত ৯টি আসন নেবে।”

জামায়াত সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ নারী হলেন—মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছেন। এছাড়া জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের তালিকায় রাখা হয়েছে।

অপরদিকে জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এনসিপি জাতীয় সংসদে প্রাপ্ত ছয়টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক শীর্ষ নেতা বলেন, “ওই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমির  বলেন, “জামায়াতের সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে অনেক যাচাই-বাছাই ও আলোচনা করা হয়েছে। আমরা কোনও নেতার কোটা রাখিনি। আমির সাহেবের স্ত্রীর নামও আলোচনায় ছিল, কিন্তু বাদ দেওয়া হয়েছে।”

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা।

 

বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রভাষক হাফিজুর রহমান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম হোসেন।

 

ইয়ুথ ফর সুন্দরবন এর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর সুন্দরবনের সহ সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা, নাজমুন নাহার ইতি, অলিফা খাতুন, রুমানা আক্তার প্রমুখ। সভায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।