শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

শাকিরার জাদুতে মাতল অ্যাজটেকা: ঐতিহ্যের ক্যানভাসে বিশ্বকাপের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
শাকিরার জাদুতে মাতল অ্যাজটেকা: ঐতিহ্যের ক্যানভাসে বিশ্বকাপের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব

মেক্সিকো সিটির আকাশ তখন উৎসবের আলোয় রঙিন। ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। ফুটবল বিশ্বের চোখ তখন মেক্সিকোতে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। তবে প্রথম বাঁশি বাজার আগের ৯০ মিনিট ফুটবলপ্রেমীরা ডুবে রইলেন এক অনন্য সাংস্কৃতিক মহোৎসবে, যেখানে ল্যাটিন ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি এবং আধুনিক পপ মিউজিকের এক অভূতপূর্ব মেলবন্ধন দেখল বিশ্ব।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি ভিন্ন দেশে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যার প্রথমটি সম্পন্ন হলো মেক্সিকোতে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেবল একটি কনসার্ট নয়, বরং উত্তর আমেরিকার সংস্কৃতির এক বিশাল প্রদর্শনী হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে।

 

আদিবাসী ঐতিহ্যের নান্দনিকতা ও ‘পাপেল পিকাডো’র জাদু
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই গ্যালারি ও মাঠজুড়ে মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকশিল্প ‘পাপেল পিকাডো’ (কাগজ কেটে তৈরি বিশেষ নকশা)-এর আদলে তৈরি চোখধাঁধানো ভিজ্যুয়াল ফুটিয়ে তোলা হয়। মেক্সিকোর নিজস্ব সাংস্কৃতিক শেকড়কে সম্মান জানাতে মঞ্চে হাজির হন দেশটির আদিবাসী পারফর্মাররা। ঐতিহ্যবাহী পোশাকে তাদের লোকনৃত্য এবং সমসাময়িক ফোকলোর অ্যাক্টের নান্দনিক কোরিওগ্রাফি পুরো স্টেডিয়ামকে এক মায়াবী আবহে ভাসিয়ে নিয়ে যায়। বর্ণিল পোশাক আর প্রযুক্তিনির্ভর থ্রিডি মঞ্চসজ্জা উদ্বোধনী আয়োজনের নান্দনিকতাকে নিয়ে যায় এক ভিন্ন উচ্চতায়।

 

মঞ্চ মাতালেন শাকিরা-বার্না বয়: প্রথমবার লাইভে ‘দাই দাই’
বিশ্বকাপের মঞ্চ আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা—এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল এই পপ তারকার উপস্থিতি। মঞ্চে তার নাম ঘোষণা হতেই গ্যালারিতে রীতিকতো করতালির ঝড় ওঠে। নাইজেরিয়ান সুপারস্টার বার্না বয়ের সাথে মঞ্চে এসে শাকিরা পরিবেশন করেন ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম বা থিম সং ‘দাই দাই’ । এই প্রথম গানটি কোনো লাইভ মঞ্চে পরিবেশন করলেন এই দুই গ্লোবাল আইকন। আফ্রোবিট আর ল্যাটিন পপের এই অনবদ্য ফিউশন দর্শকদের নাচতে বাধ্য করে।

 

ল্যাটিন ও মেক্সিকান তারকাদের মেলা
শুধু শাকিরা বা বার্না বয়-ই নন, উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন করতে মেক্সিকোর ঘরের তারকা এবং বিশ্বখ্যাত ল্যাটিন শিল্পীদের এক বিশাল লাইনআপ জড়ো করেছিল ফিফা। কলম্বিয়ান তারকা জে বালভিন মঞ্চে ঝড় তোলেন তার জনপ্রিয় ট্র্যাকগুলো দিয়ে। বিশেষ করে তরুণদের ক্রেজ রায়ান কাস্ত্রো মঞ্চে এসে জে বালভিনের সাথে এক যুগল পরিবেশনায় মেতে ওঠেন।

মেক্সিকোর নিজস্ব সঙ্গীত ঐতিহ্যকে তুলে ধরতে মঞ্চে আসেন গ্র্যামি জয়ী কিংবদন্তি পপ-রক ব্যান্ড ‘মানাঁ’। এছাড়া বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস এবং লস অ্যাঞ্জেলেস আজুলসের মতো জনপ্রিয় মেক্সিকান ও ল্যাটিন শিল্পীদের একের পর এক পরিবেশনা অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে রূপ দেয়।

আবেগঘন জাতীয় সঙ্গীত ও সালমা হায়েকের উপস্থিতি
সাংস্কৃতিক আয়োজনের অন্যতম আবেগঘন মুহূর্তটি তৈরি হয় যখন মেক্সিকোর অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ স্বদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অন্যদিকে উদ্বোধনী ম্যাচের অপর দল দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গেয়ে শোনান দক্ষিণ আফ্রিকান তরুণ সেনসেশন টাইলা।

উদ্বোধনী অনুষ্ঠানের এই বিশাল আয়োজনে বিশেষ অতিথি ও ফিফা বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে মাঠে উপস্থিত ছিলেন মেক্সিকান-আমেরিকান একাডেমি অ্যাওয়ার্ড মনোনীত বিখ্যাত অভিনেত্রী ও পরিচালক সালমা হায়েক পিনল্ট। তিনি স্টেডিয়ামে উপস্থিত বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তকে মেক্সিকোর মাটিতে স্বাগত জানান এবং ফুটবলের একতার বার্তা ছড়িয়ে দেন।

বিশ্বরেকর্ড ও তিন দেশের ত্রয়ী আয়োজন
মেক্সিকোর এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইতিহাস গড়ে ফেলল অ্যাজটেকা স্টেডিয়াম। বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬) উদ্বোধনী ম্যাচ বা অনুষ্ঠান আয়োজনের অনন্য কীর্তি গড়ল পেলে-ম্যারাডোনার স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক মাঠ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজনকে ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শো’ বলে আখ্যায়িত করেছেন। মেক্সিকোর এই বর্ণিল সাংস্কৃতিক যজ্ঞের পর বিশ্বকাপের উদ্বোধনী রেশ ছড়াবে কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। যেখানে মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং কেটি পেরির মতো তারকারা নিজ নিজ দেশের সংস্কৃতির ডালি নিয়ে হাজির হবেন। তবে প্রথম রাতটি যে শাকিরা, বার্না বয় এবং মেক্সিকোর চোখধাঁধানো লোকজ সংস্কৃতির ছোঁয়ায় ফুটবল ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রইল, তা বলাই বাহুল্য।

Ads small one

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সহস্্রাধিক পুরুষ ও নারী হাজী অংশগ্রহণ করেন। হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে এবং সংস্থার সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আলোচকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পাপমুক্তির চেতনা ধারণের আহ্বানসম্মেলনে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি বলেন, “হাজীগণ সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। হজ্জের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে আপনাদের ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনা করতে হবে। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে হাজী সাহেবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

”হজ্জের শিক্ষা ও সামাজিক ভূমিকাপ্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ হজ্জের মূল তাৎপর্য তুলে ধরেন।

এছাড়া, কল্যাণকর সমাজ গঠনে হজ্জের শিক্ষা ও হাজী সাহেবদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। তিনি বলেন, “হজ্জ কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, এটি একটি সামাজিক সংস্কারের শিক্ষা। হাজী সাহেবদের ত্যাগ ও ভ্রাতৃত্বের চেতনা সমাজে ছড়িয়ে দিতে হবে।

”আল্লাহর মেহমান ও হজ্জের হাকিকতহাজীগণ আল্লাহর মেহমান এবং হজ্জের মাধ্যমে পাপমুক্তির ঘোষণার তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাতক্ষীরা বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, “পবিত্র হজ্জ শেষে হাজীগণ যেভাবে নিষ্পাপ হয়ে বাড়ি ফেরেন, সেই পাপমুক্ত জীবনের ধারা সারাজীবন বজায় রাখা প্রতিটি হাজীর দায়িত্ব।”

হজ্জের হাকিকতের উপর বিশেষ দারস প্রদান করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন।

শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ স্থাপন, রাস্তার ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ স্থাপন, রাস্তার ক্ষতি

0-0x0-0-0-{}-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ায় সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ বসিয়ে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায়, ব্যক্তিগত জায়গার পানি নিষ্কাষণের জন্য এলজিইডির কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইপ বসানো হয়েছে। যার ফলে রাস্তায় গর্ত তৈরী হয়েছে এবং ধ্বস নামছে। যে কোন সময় বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে।

উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়ার মৃত বাসুদেব যোদ্দারের পুত্র পরিমল যোদ্দার এই পাইপ বসিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ। তবে, পরিমল যোদ্দার বলেন, আমি পাইপটি নতুনভাবে বসায়নি। কার্পেটিং রাস্তা হওয়ার আগে পাইপটি ঘেরের পানি সরানোর জন্য বসানো ছিল। তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম, আব্দুস সামাদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিন শেখ (৩০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিন ভোরে সে প্রাইভেট পড়তে যায়। আজও ভোর ছয়টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় সে। মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে দোকানে ডাকে। সে সরল বিশ্বাসে দোকানের সামনে গেলে রবিন তার হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে সে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। ছাত্রীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং রবিন শেখকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।