বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

যোগব্যায়াম প্রাচীন আধ্যাত্মিক অনুশীলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
যোগব্যায়াম প্রাচীন আধ্যাত্মিক অনুশীলন

প্রকাশ ঘোষ বিধান

যোগব্যায়াম শুধুমাত্র একটি শারীরিক ব্যায়াম নয়, এটি মূলত দেহ, মন এবং আত্মার মিলন ঘটানোর একটি প্রাচীন আধ্যাত্মিক অনুশীলন। এটি অনুশীলনের মাধ্যমে আত্ম-উপলব্ধি, মানসিক শান্তি এবং পরমাত্মার সাথে সংযোগ স্থাপনের পথ সুগম হয়। হিন্দু, বৌদ্ধ ও জৈন দর্শনে যোগের মূল লক্ষ্য হলো জাগতিক মোহ ও দুঃখ থেকে মুক্তি এবং আত্মিক মুক্তি বা মোক্ষ লাভ করা।

 

যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে ইয়োগা বা যোগের গুরুত্ব অনেক। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকাল থেকেই ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যোগ। বিভিন্ন রোগ ঠেকাতে, শরীর ভালো রাখতে এবং নিয়মিত শরীরচর্চা করতে তারা ভরসা রাখতেন যোগব্যায়ামের ওপর। বর্তমান সময়ে এর উপকারিতা ও গুরুত্ব বেশি হওয়ায় ভারতের এই প্রাচীন জ্ঞান এখন বিশ্বের অন্য দেশগুলোতেও আপন করে নেওয়া হচ্ছে।

 

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

 

যোগ শব্দটি দুটি সংস্কৃত শব্দ য়ুজ এবং য়ুজির সমন্বয়ে গঠিত। যার অর্থ এক সঙ্গে বা একত্র হওয়া। তাই যোগের অর্থ বোঝায় আত্মা, মন এবং শরীরের সমন্বয়। চিন্তা ও কর্মের একতা প্রকাশ করে সৃষ্টিকর্তা বা আধ্যাত্মিক বিষয়ে চিন্তা করাও যোগের একটি প্রধান উদ্দেশ্য।

 

পতঞ্জলির যোগসূত্রে আধ্যাত্মিক উন্নতির জন্য আটটি ধাপের কথা বলা হয়েছে। যম (নিয়ম), নিয়ম (শৃঙ্খলা), আসন (শারীরিক ভঙ্গি), প্রাণায়াম (শ্বাস নিয়ন্ত্রণ), প্রত্যাহার (ইন্দ্রিয় নিয়ন্ত্রণ), ধারণা (মনোযোগ), ধ্যান (একাগ্রতা) এবং সমাধি (পরমাত্মায় লীন হওয়া)। শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ (প্রাণায়াম) এবং গভীর মনোযোগের (ধ্যান) মাধ্যমে মনকে শান্ত করা হয়, যা অন্তর্মুখী হতে সাহায্য করে।

 

যোগ সারায় রোগ! এই প্রবাদ বহু প্রাচীন। বহু যুগ ধরে ভারতের বিশিষ্ট ঋষি-মুণিরা নিয়মিত যোগব্যায়াম করতেন। যোগ বিদ্যায়, শিবকে আদি যোগী বলে মনে করা হয়। অর্থাৎ ভগবান শিব ছিলেন যোগের জনক। বেদ অনুযায়ী, যোগ হল আত্মা ও পরমাত্মার মিলন। যোগ অহংকে ধ্বংস করে। যে মুহুর্তে মনের প্রবৃত্তি বন্ধ হয়ে যায়, তখনই যোগের কণা শুরু হয়।

 

সুষম খাদ্যাভাস ও যোগব্যায়ামের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুস্থভাবে জীবনযাপন করতেন। শুধু তাই নয়, মন ও শরীর উভয়ই সুস্থ ও শক্তিশালী থাকে। আর তাই দেশে এখনও যোগব্যায়ামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। বর্তমানে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বের দরবারেই এই যোগ-ব্যায়াম এক অন্য মাত্রা পেয়েছে।

 

সাফল্যে তিনটি জিনিস থেকে আসে। সম্পদ, খ্যাতি ও মানসিক শান্তি। এই তিন জিনিস যদি একজনের মধ্যে থাকে তাহলে তিনি খুব সহজেই মানসিক শান্তি পাওয়ার সবচেয়ে বড় অস্ত্র হল যোগব্যায়াম। ২১ জুন যোগ দিবস পালিত হয় প্রতি বছর। যোগব্যায়াম করার কোনও নির্দিষ্ট সময় নেই। যোগব্যায়াম শুধুমাত্র দীর্ঘায়ু হতে নয়, আত্মবিশ্বাস বৃদ্ধিতে, মনকে শান্ত ও মজবুত করতেও সাহায্য করে।

 

পঞ্চাঙ্গ অনুসারে, ২১ জুন হল উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। এদিন ভারতীয় সংস্কৃতি অনুসারে, গ্রীষ্মের অবিচ্ছিন্নতার পরে সূর্য দক্ষিণায়ণে পড়ে। গ্রীষ্মকালীন অয়নকাল। গ্রীষ্মকালের পর সূর্য দক্ষিণায়নে। এই দিনে সূর্য খুব তাড়াতাড়ি উদয় হয়, তারপর দেরি করে অস্তও যায়। দক্ষিণায়নের কারণে সূর্যের তেজ কমে যায়। কথিত আছে, সূর্যের দক্ষিণায়নের সময় আধ্যাত্মিক কৃতিত্ব অর্জনে অত্যন্ত খুব উপকারী বলে প্রমাণিত। এছাড়া এর জেরে পরিবেশ দূষিত হয়, জীবাণু উৎপন্ন হয় সবচেয়ে বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এদিন। এই কারণেই এদিন যোগাব্যায়াম করে শরীর ও মন থাকে সুস্থ ও মজবুত।

 

সারা বিশ্বেই মহা সমারহে পালিত হয় এই বিশেষ দিন। উদ্দেশ্যে একটাই, যোগেই হোক রোগ-বিয়োগ। যোগের মাধ্যমেই সেরে উঠুক এ বিশ্ব। প্রাচীন ভারতে তখন ওষুধ মানক বস্তুটি ছিল মানুষের নাগালের বাহিরে, তখন শারীরিক এবং মানসিক ভাবে সেরে ওঠার অন্যতম বিশ্বাসযোগ্য মাধ্যম ছিল যোগ ব্যায়াম। সেই ভারতের দেখাদেখিই যোগা ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। ধীরে ধীরে সেরে উঠতে থাকে বিশ্ব।

 

যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। নিয়মিত যোগব্যায়াম হার্ট ভালো রাখতে, রক্তচাপ কমাতে, নমনীয়তা বাড়াতে এবং পেশি শক্তি বাড়াতে সাহায্য করে। এ ছাড়া শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে, সামগ্রিক মানসিক সুস্থতা দেয় যোগাভ্যাস। নিয়মিত যোগ ব্যায়াম করা জরুরি। এতে শরীর ও মন সুস্থ থাকে।

লেখক; সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

আশাশুনিতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
আশাশুনিতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০ জন

আশাশুনি প্রতিনিধি: দেশ ব্যাপী অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আশাশুনির ৩টি কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন। ৩ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৯৪৯ জন। ৬০ জন অনুপস্থিত থাকায় ১ হাজার ৮৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়।
আশাশুনি সরকারি কলেজ কেন্দ্র: মোট পরীক্ষার্থী ছিল সাধারণ শাখা ৭০৫ জন, অনুপস্থিত ছিল ১৪ জন এবং বিএম শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১৫০ জন, অনুপস্থিত ছিল ৯ জন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। হল সুপার প্রভাষক রবিউল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারন বিমান বিহারী মন্ডল ও খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়। পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও একজন বোর্ড পরিদর্শক কেন্দ্র পরিদর্শন করেন।
আশাশুনি মহিলা কলেজ কেন্দ্র: মোট পরীক্ষার্থী ৩৫০ জন, অনুপস্থিত ছিল ১১ জন। ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক রতন অধিকারী। হল সুপার প্রভাষক প্রকাশ দাশ, ট্যাগ অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু কেন্দ্রটি পরিদর্শন করেন।
দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্র: মোট পরীক্ষার্থী ৭১৪ জন। অনুপস্থিত ২৬ জন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল। হল সুপার সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায়, ট্যাগ অফিসার সহকারী প্রোগ্রামার (আইসিটি) আখতার ফারুক বিল্লাল। ভিজিলেন্স টিমের সদস্য হিসাবে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন কেন্দ্রটি পরিদর্শন করেন।

ইসলামকাটি দাখিল মাদ্রাসার সুপারের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ইসলামকাটি দাখিল মাদ্রাসার সুপারের বিদায় সংবর্ধনা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার ইসলামকাটি এস এন আই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মজিদের অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৮ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া এই শিক্ষককে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও দলুয়া শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ের অধ্যাপক এম হায়দার আলী।
সভায় বিদায়ী সুপারের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন অধ্যাপক এম আনিসুর রহমান, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এ মান্নান, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, মাওলানা আব্দুল মজিদের মেধা ও দিকনির্দেশনায় মাদ্রাসাটি এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আলোচনা সভা শেষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয় এবং পরে এক মোটরসাইকেল ও কার শোভাযাত্রার মাধ্যমে সসম্মানে তাঁকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল মতিন, অস্ত্রোপচারের প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল মতিন, অস্ত্রোপচারের প্রস্তুতি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও ব্যবসায়ী আব্দুল মতিন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে বারডেম হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের খ্যাতনামা চিকিৎসক ডা. রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাঁর শরীরে দুটি অস্ত্রোপচার (অপারেশন) করা প্রয়োজন। যার মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম অস্ত্রোপচারটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আব্দুল মতিন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য আব্দুল মোমিনের ছোট ভাই। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য পরিবার ও পাটকেলঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। সাংবাদিক আব্দুল মোমিন তাঁর ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসী ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।