শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আদেশ বাতিল সালমান শাহর মরদেহ উত্তোলনের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
আদেশ বাতিল সালমান শাহর মরদেহ উত্তোলনের

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, দীর্ঘ ৩০ বছর পর দেহাবশেষ উত্তোলন করলে তা থেকে কোনো কার্যকর আলামত পাওয়ার সম্ভাবনা নেই। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কাও রয়েছে। এসব বিবেচনায় আদালতে আদেশ বাতিলের আবেদন করা হয়, যা আদালত গ্রহণ করেন।

আবেদনে বলা হয়, সালমান শাহকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং সেখানেই তার কবর রয়েছে। এ অবস্থায় দেহাবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বাদী ও নিহতের মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানানো হয়।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন।

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।