বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় জমির বিরোধ: গাছ কাটা ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
দেবহাটায় জমির বিরোধ: গাছ কাটা ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে জমির সীমানা বিরোধের জেরে ফলের গাছ কেটে ফেলা এবং পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল ওয়াহিদ বাদী হয়ে একই গ্রামের আব্দুর রশিদ, বেবি খাতুন ও রেজাউল করিম বাবুর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী আব্দুল ওয়াহিদ তাঁর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে ঘরবাড়ি ও পুকুর তৈরি করে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করছেন। ওই জমির সীমানা নিয়ে বিবাদীদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত ২৯ জুন দুপুরে বিবাদীরা জোরপূর্বক জমির বিভিন্ন প্রকার ফলের গাছ কেটে আনুমানিক ২ হাজার টাকার ক্ষতিসাধন করে। এতে বাধা দিলে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

পরদিন ৩০ জুন ভোরে পুকুরে গিয়ে দেখা যায়, সব মাছ মরে ভেসে উঠেছে এবং পানিতে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। কীটনাশক প্রয়োগের ফলে পুকুরের আনুমানিক ৩০ হাজার টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম উল্লেখ করেন, অভিযোগ পাওয়ার পরপরই দেবহাটা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, খবর পেয়ে তাঁর অফিস থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। তারা পুকুরের পানি ও মৃত মাছ সংগ্রহ করে এনেছেন। ল্যাব টেস্টের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সঠিক তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।

 

Ads small one

কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা সাজেদুল হক সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে কালিগঞ্জ উপজেলার ভদ্রখালি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজেদুল হক সাজু কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন জানান, তিনি একজন নিয়মিত মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। রাতে তাকে তার বাড়ির পার্শ্ববর্তী ভদ্রখালি বাজার থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাংবাদিক আমিরুজ্জামান বাবুর বোনের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সাংবাদিক আমিরুজ্জামান বাবুর বোনের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার শোক

দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবুর বোন ও সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদ্দাসেরুল হক হুদার স্ত্রী লাইলুন নাহার লিপি (৫৭) নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার সভাপতি ফারুক রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

এক বছরে পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইন যৌন নিপীড়নের শিকার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
এক বছরে পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইন যৌন নিপীড়নের শিকার

মাত্র এক বছরের ব্যবধানে পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৫ লাখ শিশু প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের যৌন শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে। ইউনিসেফ, ইকপ্যাট ইন্টারন্যাশনাল ও ইন্টারপোলের যৌথ এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সংঘাত এবং জলবায়ু সংকট শিশুদের নতুন ও বহুমুখী ঝুঁকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা।

ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, ফ্রিজিং ব্যবস্থা অচলইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, ফ্রিজিং ব্যবস্থা অচল
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সোমবার (১২ অক্টোবর) সাধারণ পরিষদে নিজের চূড়ান্ত প্রতিবেদন পেশ করার সময় জাতিসংঘের শিশুদের প্রতি সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি নাজাত মালা মজিদ এ তথ্য জানান। সাংবাদিকদের তিনি বলেন, সংঘাত ছাড়াও জলবায়ু সংকটের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় সাড়ে চার কোটি শিশু বাস্তুচ্যুত হয়েছে।

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি নিপীড়নের নতুন পথও উন্মুক্ত হচ্ছে বলে সতর্ক করেন মজিদ। তিনি এআই-সমর্থিত যৌন শোষণ, সাইবার বুলিং, ডিপফেক এবং অপরাধমূলক কার্যক্রমে শিশুদের জড়িয়ে পড়ার বিষয়গুলো তুলে ধরেন।

২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ‘ডিসরাপ্টিং হার্ম ইন পাকিস্তান’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ১২ থেকে ১৭ বছর বয়সী প্রতি ১৬ জন ইন্টারনেট ব্যবহারকারী শিশুর মধ্যে অন্তত একজন গত এক বছরে কোনও না কোনও ধরনের প্রযুক্তি-ভিত্তিক যৌন শোষণ বা অপব্যবহারের শিকার হয়েছে। অপ্রয়োজনীয় যৌন চিত্র বা কথোপকথন, অন্তরঙ্গ ছবির দাবি, সম্মতির বাইরে শিশুর ছবি শেয়ার এবং যৌন হুমকি ও ব্ল্যাকমেইলের মতো ঘটনাগুলোর শিকার হয়েছে শিশুরা।

গবেষণায় আরও দেখা গেছে, অনলাইনে যৌন নিপীড়নের বেশিরভাগ ঘটনাই অপরিচিতদের দ্বারা ঘটে না। শিশুদের দেওয়া তথ্য অনুযায়ী, ৮৫ শতাংশ ক্ষেত্রেই অপরাধী ছিল তাদের পূর্বপরিচিত কেউ। আর এসব ঘটনার ৪৪ শতাংশই ঘটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভয় ও সামাজিক কলঙ্কের কারণে শিশুরা প্রায়ই সাহায্য চাইতে দ্বিধাবোধ করে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রযুক্তিভিত্তিক যৌন নিপীড়নের শিকার অর্ধেকের বেশি শিশু বিষয়টি কাউকে জানায়নি। এমনকি জরিপে অংশ নেওয়া কোনও শিশুই হেল্পলাইন, সামাজিককর্মী বা পুলিশের মতো আনুষ্ঠানিক মাধ্যমে তাদের অভিজ্ঞতার কথা জানায়নি।

দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং অপরিহার্য সেবার অভাব শিশু সুরক্ষার সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছেন নাজাত মালা মজিদ।

সূত্র: উইয়ন নিউজ