শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযাগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
জমি-জায়গার বিরোধের জের ধরে জমি দখলের চেষ্ঠা, পুকুর ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযাগ

পত্রদূত ডেস্ক: জমি জায়গার বিরোধের জের ধরে মৎস্য ঘের দখলের চেষ্টা ও মৎস্য ঘেরে ও পুকুরে বিষ প্রয়োগে চার লক্ষাধিক টাকার চিংড়ী পোনা ও মৎস্য ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (০৪/০৭/২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। উক্ত ঘেরের জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা ৫৮৪/২২ চলমান আছে।

 

মামলা নিষ্পত্তি না হওয়া স্বত্তেও আদালতের নির্দেশনা অমান্য করে দির্ঘদিন ধরে জমি জবর দখলের চেষ্টা করে আসছে। গোবরদাড়ী গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী মৃত জবেদ আলী সরদারের পুত্র মোঃ আমির আলী সরদার জানান, গত (০৩ জুলাই) বৃহষ্পতিবার রাতে সাধারণ ডায়েরীর ভিত্তিতে আমাদের পৈত্রিক ভিটা থেকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের পরিবারের চারজন সদস্য নূরালী সরদারের পুত্র মোঃ রবিউল ইসলাম, মোক্তাজুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম এবং আমির আলী সরদারের পুত্র রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার পূর্বক জেল হাজতে প্রেরণ করে।

 

তারা জেল হাজতে থাকায় সুযোগ বুঝে আমাদের মৎস্য ঘের ও পুকুরে একই গ্রামের অহেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, শফি, মোস্তাক সরদারের ছেলে সোহাগ, সাগর ও সৈকত সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের পত্রিক প্রাপ্ত জমির ঘের ও পুকুর জবর-দখল করতে আসে। এসময় বাধার মুখে তারা পুকুর ও ঘেরে বিষ প্রয়োগ করে দ্রুত চলে যায়। এসময় বাগদা চিংড়ী, টেংরা, পুটি সহ দেশীয় মাছ মরে ভেসে উঠে।

 

যাহাতে প্রায় চারলক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। পরবর্তীতে আমরা সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করলে সদর এসআই শাহরিয়ারসহ কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এসময় তারা পুকুর ও ঘেরে মরা মাছের স্থিরচিত্র ধারণ করে এবং উভয় পক্ষের কাছে শোনাবোঝা করে চলে আসে।

 

দির্ঘদিনের জমি জায়গার চলমান বিবাদের নিষ্পত্তির লক্ষ্যে ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুর রহমান ও বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান উভয় পক্ষের জমির কাগজ পর্যালোচনা করে সালিশী রায় অনুযায়ী তারা উভয় পক্ষ জমি ভোগ-দখল করে আসছে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মাহসুদুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ভোগদখলীয় সম্পত্তি উভয় পক্ষের কাগজপত্র অনুযায়ী মিমাংসার একটি দিন ধার্য্য করা হয়েছে।

Ads small one

মণিরামপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
মণিরামপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় মণিরামপুর বাজারের রাজিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে আলহাজ ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। এ সময় জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ ইবাদুল ইসলাম মনুকে সভাপতি, মাস্টার জয়নাল আবেদীন টিপুকে সিনিয়র সহসভাপতি, মাওলানা আক্তারুজ্জামানকে সহসভাপতি, মাওলানা ইমদাদুল হককে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালামকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জিয়াউল হকের শ্বশুর মফজুল হোসেন (৭৬) ৪ সেপ্টেম্বর ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে জানাজা নামাজ আদায় করে সাতক্ষীরা সদরের মুকুন্দপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

 

৫ সেপ্টেম্বর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আরিফুজ্জামান আপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান পিপিএম, সংগঠনের মহাসচিব মো. রবিউল ইসলাম সোহেল, সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ চিকিৎসক মো. আবুল কালাম বাবলা, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, আইনজীবী আবুল কালাম আজাদ, তারেকুজ্জামান খান, মো. কামরুজ্জামান বুলু, মো. আব্দুল মালেক গাজী, আইনজীবী মুহাম্মাদ মনিরুদ্দীন, উম্মে রোকাইয়া খানম ডেইজী, সিনিয়র সহসভাপতি মো. শামসুজ্জোহা, সহসভাপতি মো. মুছা করিম, মাওলানা আলহাজ মিজানুর রহমান, অতুল কুমার ঘোষ, মো. ফরিদ উদ্দীন মাসউদ, আইনজীবী এস এম বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, শেখ নুরুল আফসার সেলিম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, নাজমুল শাহাদাৎ জাকির, মো. রুহুল আমিন ময়না, অর্থ সম্পাদক মো. নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক আসিফুল আলম আসিফ, প্রচার সম্পাদক মো. সাহারাফ হোসেন সৌরভসহ জেলা শাখার সকল সদস্য শোক প্রকাশ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি

শ্যামনগরে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
শ্যামনগরে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

সংবাদদাতা: জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট, উপজেলা সৎসঙ্গ ও যুব ঐক্য পরিষদের যৌথ আয়োজনে শ্যামনগরে শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ পালিত হয়েছে।

৪ সেপ্টেম্বর সকাল ১০টায় শ্যামনগর উপজেলা নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠান ও শুভ হোমযজ্ঞের মাধ্যমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক আইনজীবী কৃষ্ণপদ ম-ল, জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব বীরেন্দ্রনাথ বিশ্বাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নকিপুর সার্বজনীন হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে গোপালপুর ঐতিহাসিক শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরালয়ে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।