কলারোয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সংবাদদাতা: কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি। শনিবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক এস এম আব্দুল করিম। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক শিক্ষক শামসুর রহমান লাল্টু, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, আসাদুজ্জামান, কার্যকারী সদস্য কবিরুল ইসলাম এবং অফিস সহকারী আব্দুল জলিলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে শিক্ষক এস এম আব্দুল করিম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই কর্মসূচি প্রসারিত করা হবে। সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।









