বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সেচ্ছাসেবী সংস্থা সমাধানের উদ্যোগে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এ উপলক্ষে সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা: সোহানুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন। উপস্থিত ছিলেন সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সমাধানের পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল হোসেন, শাহাদাত হোসেন (অর্থ), পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান পরিচালক, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ম্যানেজার বিল্লাল হোসেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়কারী মুনসুর আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ আসাদুজ্জামান।

 

 

 

Ads small one

শ্যামনগরে ইউথ-ডে-২০২৬ পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে ইউথ-ডে-২০২৬ পালিত

সংবাদদাতা: মুন্ডাসম্প্রদায়ের উন্নয়নের লক্ষে যুব জিআইডিএফ এর আয়োজনে শ্যামনগরে ইন্টারন্যাশনাল ইউথ-ডে ২০২৬ পালিত হয়েছে। ন্যাশনাল ইউথ-ডে ২০২৬ পালন উপলক্ষে ১২ আগষ্ট বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুব জিআইডিএফ এর সভাপতি মোঃ ইকরামুল, হেড অফ ইনভায়ার মেন্ট মুন্না হোসাইন, মুন্ডা সম্প্রদায়ের পক্ষ থেকে পরিতোষ মুন্ডা প্রমুখ।

 

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলার গ্রাম আদালতের ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

 

 

আর মাত্র ১৮ দিন, ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আর মাত্র ১৮ দিন, ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): আর মাত্র ১৮ দিন পর আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে-বাওয়ালিরা আবারও সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবেন। একই সঙ্গে পর্যটকদের জন্যও খুলে দেওয়া হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।

বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন নির্বিঘœ রাখতে চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর, খুলনা ও বাগেরহাটের হাজারো বনজীবী পরিবার দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছে। বিশেষ করে মাছ ও কাঁকড়া আহরণের ওপর নির্ভরশীল জেলেদের মধ্যে দীর্ঘ অপেক্ষার পর নতুন করে কর্মচাঞ্চল্যের প্রত্যাশা তৈরি হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুমতি ও প্রয়োজনীয় পাস নিয়ে জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণে যেতে পারবেন। পাশাপাশি পর্যটকরাও সুন্দরবনের নির্ধারিত পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণের সুযোগ পাবেন। বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে প্রবেশ ও আহরণ কার্যক্রম নির্ধারিত নিয়ম মেনেই পরিচালনা করতে হবে।

তিন মাসের নিষেধাজ্ঞায় প্রজনন মৌসুমে সুন্দরবনের মাছ, জলজ প্রাণী ও বন্যপ্রাণী নির্বিঘ্নে প্রজননের সুযোগ পেয়েছে। এখন নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন বনজীবী ও পর্যটন সংশ্লিষ্টরা।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১ সেপ্টেম্বর থেকেই আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে সুন্দরবন-নদীতে নামবে জেলে-বাওয়ালিদের নৌকা, আর পর্যটকদের পদচারণায় মুখর হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।