কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা প্রদান
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে তুলাচাষে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং কেশবপুর ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী।
যশোর জেলা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির যশোর অঞ্চলের উপপরিচালক মোজাদ্দেদ আল শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও কটন কর্মকর্তা শেখ কহিনূর ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও তুলাচাষিরা বক্তব্য দেন। সভা শেষে ৩০ জন চাষির হাতে তুলাগাছে ব্যবহারযোগ্য ভিটামিন ও কীটনাশক তুলে দেওয়া হয়।










