শোকের নদী
প্রেমাংশু শ্রাবণ
আজ ভোররাতে আমাদের মা
চলে গেলেন চিরনিদ্রায়।
কী দ্রুত উড়ে গেল ডানাওয়ালা একটি
ঘড়ি।
আজ সমস্ত বোধ
তাঁর কবরের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে
আর বাংলাদেশের দৃষ্টির সীমানায়
অদৃশ্যমান এক শোকের নদী…
মিছামিছি লোভ দেখাচ্ছে
বাবুর আলী গোলদার
কিছু ইতর প্রাণী মলমূত্র ত্যাগ করছে
দুর্গন্ধ নাকে আসছে
নারী কী পুরুষ চেনা দায় হচ্ছে
সর্বাঙ্গ ঢাকা আছে।
বিরতিহীন হাঁটছে
এ পাড়া ও পাড়া যাচ্ছে
ফিসফিসিয়ে বলছে,
অনন্তকাল সুখভোগের লোভ দেখাচ্ছে।
বাহ্ সুখ যেন ওদের হাতে
মিছামিছি লোভ দেখাচ্ছে
সরলমনা মানুষগুলো কি বুঝতে পারছে?









