মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ
পত্রদূত রিপোর্ট: চলতি বছর মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসে সাতক্ষীরা জেলায় অন্তত ৩৩টি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। এই সময়ে উত্তরণ-ডিএইচআর এনএস প্রকল্পের আওতায় লিগ্যাল সাপোর্ট দেওযা হয়েছে ৫জনকে, চলমান মামলায় সাপোর্ট দেওয়া হচ্ছে ১৭জনকে, বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৪টি। সাতক্ষীরা জিআরও অফিসের দেওয়া তথ্যমতে, এই সময়ে জেলার আটটি থানায় ৬৮৪টি অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধগুলোর মধ্যে ডাকাতি ১, ডাকাতির প্রস্তুতি ৩, দস্যুতা ৩, খুন ৯, দ্রুত বিচার আইনে ৫, ধর্ষণ ২১, বিভিন্নভাবে নারী নির্যাতন ৫০, শিশু নির্যাতন ৭, অপহরণ ৬, সিধেল চুরি ১১, গবাদিপশু চুরি ৩, গাড়িচুরি ৩, অন্যান্য চুরি ১৩, সড়ক দুর্ঘটনায় ৫টি মামলা, পর্নোগ্রাফি আইনে ৪টি, সাইবার নিরাপত্তা আইনে ৫টি, অস্ত্র আইনে ৩টি, চোরাচালান আইনে ১২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫১টি, চেতনানাশক খাতে ৪টি এবং অন্যান্য খাতে ৩৪২টি অপরাধে মামলা হযেছে। এর আগের তিনমাসে জেলায় ৬৩২টি অপরাধে মামলা হয়েছিল। মে মাসে জেলায় নিষ্পত্তিঅন্তে নারী, শিশু, মানবপাচার ও পিটিশন মিলে মোট বিচারাধীন মামলা ছিল ৪হাজার ৩২১টি, জুন মাসে তা ৪হাজার ৩২৭টিতে এবং জুলাই মাসে দাঁড়ায় ৪হাজার ৩৩৭টিতে।
মে থেকে জুলাই এই তিনমাসে জেলায় অপমৃত্যু হয়েছে ১৩৬জনের। এরমধ্যে মে মাসে ৪৯, জুন মাসে ৪৪ এবং জুলাই মাসে ৪৩জনের অপমৃত্যু হয়। একই সময়ে জেলায় আত্মহত্যার ঘটনা ঘটে ৬৫টি। এরমধ্যে মে মাসে ২৬, জুন মাসে ২২ এবং ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-(এমএসএফ) এর সহযোগিতায় উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওয়াতায় শনিবার বিকেলে ত্রৈমাসিক সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। এমএসএফ-এর সেক্রেটারিয়েল সাপোর্ট স্টাফ অ্যাডভোকেট মুহাম্মদ মুনিরুদ্দীন এই রিপোর্ট পেশ করেন।
সাতক্ষীরার ম্যানগোভ সভা কক্ষে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের এডভোকেসী ডায়লগ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিস্টিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর আহবায়ক এড. আবুল কালাম আজাদ। তিনি স্বাগত বক্তব্যে সাতক্ষীরার মানবাধিকার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ধারনাপত্র উপস্থাপনসহ এইচ আরডি নেটওয়ার্কের করণীয় বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সমন্বয়কারী সোফিয়া হাসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মনিটরিং অফিসার সাহিদ মাহফুজ। অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন এইচ আর ডি নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন সরকার, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, জার্নালিস্ট এইচ আরডি নেটওয়ার্কেও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উজ্জল, অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি। এ ছাড়া আরো বক্তব্য রাখেন নারী নেত্রী সাবেক কাউন্সিল ফরিদা আক্তার বিউটি, প্রভাষক এড. নাজমুন নাহার ঝুমুর, এড. খায়রুল বদিউজ্জামান, এড বিপ্লব হোসেন, এড. ফারজানা ইয়াসমিন লিমা, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক আলি নুর খান বাবুল, যুব এইচ আর ডি নেটওয়ার্কেও আহবায়ক সালা উদ্দিন রানা, সাকিবুর রহমান বাবলা, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক হোসেন আলী, সাইবার ট্রাইবুলালের সদস্য মাহবুবর রহমান, ভুমিহীন নেতা জনাব আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্য ও প্রধান অতিথির ধারনা পত্র উপস্থাপনের পর নেটওয়র্কেরসদস্য সচিব বিগত ৩ মাসে ঘটে যায়া ঘটনার উপর রিপোর্ট পেশ করা হয়। সভায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস নেটওয়াক কর্তৃক অর্জনকৃত রিপোর্ট এবং সাতক্ষীরা বিভিন্নভাবে নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানী ও নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয়।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে বর্তমান মানবাধিকরা পরিস্থিতি আমাদের কাজকে আরও গুরুত্বপূর্ণ ও জরুরী করে তুলেছে। বিভিন্ন মানবাধিকার তথ্য অনুযায়ী রাজনৈতিক সহিংসতা, গণপিটুনী, সংখ্যালঘু নির্য়াতন অজ্ঞাতনামা লাশ উদ্ধার, এবং নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালের এপিল মে জুন ৩ মাসে মবের মাধ্যমে ১৯৬টি ঘটনায় ৮৬ জন নিহত এবং ২৪৬জন আহত হয়েছেন। একইভাবে সংখ্যালঘু জনগোষ্ট্রির উপর ধারাবাহিক হামলা এবং সহিংসতার ঘটনাও আমাতের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এ ক্ষেত্রে নেটওয়ার্ককে মানবাধিকার লঙ্ঘন মনিররিং, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করা, প্রতিবাদ সংগঠিত করতে হবে। অভিযুক্তের শাস্তি নিশ্চিত করা, ভিকটিম সাপোর্ট করা, এবং এডভোকেসী প্রসাশসনের সাথে সমন্বয় করা। মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি একটি মানুষের জীবন, একটি পরিবারের কষ্ট, একটি সমাজের ব্যর্থতা রাষ্ট্রের অযোগ্যতা প্রমান করে। সেকারণে এ থেকে উদ্ধার হতে সকলেই মিলে একসাথে কাজ করতে হবে। এছাড়া অন্যন্য বক্তারা বলেন; সাতক্ষীরার মানবাধিকার পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ নারী ও শিশু নিযৃাতন দমন ট্যাইবুনালে দিঘ্যদিন বিজ্ঞ বিচারক না থাকায় নারী ও শিশু অপরাধ মামলা ফাইলিং হচ্ছে না, বিচার কার্যক্রম ও ব্যহত হওয়ায় বহু নারীরা অধিকার বঞ্চিত হচ্ছে। এবিষয়ে হাউজের সর্ব সম্মতিক্রমে আাগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখে জজ কোর্টেও সামনে মানববন্ধনসহ সিনিয়র জেলা ও দায় জজ সাহেবের নিকট স্মরকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় স্থানীয় পত্র-পত্রিকায় খবরের সূত্র তুলে ধরে বলা হয়Ñ সাতক্ষীরা জেলায় মে থেকে জুলাইÑএই তিন মাসে মোট ৬৮ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একই সময়ে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত এবং সুন্দরবনে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ৩২ জন জেলে অপহরণের শিকার হয়েছেন।
মানবাধিকার সংগঠন ‘উত্তরণ’-এর ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক (ডিএইচআরএনএস) প্রকল্প থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি তথ্য বিবরণীতে জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তার এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, তিন মাসে সর্বাধিক ১৫টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে মে মাসে ৩টি, জুনে ৫টি এবং জুলাইয়ে ৭টি হত্যা মামলা নথিভুক্ত করা হয়। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন (মে মাসে ৪ জন ও জুলাইয়ে ২ জন)। আত্মহত্যা ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে ৯টি। এ ছাড়া বজ্রপাত ও ঝড়ে ৮ জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ৭ জন। পানিতে ডুবে ৯ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ৫ জন। এ ছাড়া সাপের কামড়, ভীমরুলের আক্রমণ ও বিদেশে ড্রোন হামলায় মৃত্যু মিলিয়ে ৬ জনের প্রাণহানি নথিভুক্ত হয়। গাছ ও ছাদ থেকে পড়ে ৫ জন, কারাগারে ১ জন, পিলার ও দেয়াল চাপায় ১ জন এবং বমি করে অস্বাভাবিকভাবে ১জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে সীমান্ত ও সামগ্রিক নিরাপত্তার চিত্র তুলে ধরে জানানো হয়, জুন মাসে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হন। অন্যদিকে সুন্দরবন অঞ্চলে মে থেকে জুলাই—এই তিন মাসে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে ডাকাতদের হাতে ৩২ জন জেলে অপহরণের শিকার হয়েছেন। তথ্য বিবরণী বিশ্লেষণে দেখা যায়, জেলায় প্রতি মাসে গড়ে ২২টির বেশি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচ আর ডি নেটওয়ার্কের সদস্য সচিব এড. মুনিরুদ্দীন।