রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

অক্সিজেন সংকটে শার্শার সোনামুখি বিলে ভাসছে কোটি কোটি টাকার মাছ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অক্সিজেন সংকটে শার্শার সোনামুখি বিলে ভাসছে কোটি কোটি টাকার মাছ

Oplus_131072

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সোনামুখো বিলে অক্সিজেন সংকটে একটি মৎস্যঘেরে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন ধরনের মাছ মারে পানিতে ভেসে উঠেছে। মৎস্য চাষীর দাবি, তাদের খামারে ৮ থেকে ১০ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। এক রাতের এই বিপর্যয়ে প্রায় নিঃস্ব হযে পড়েছেন দুই উদ্যোক্তা। অনিশ্চয়তায় পড়েছেন খামারের ওপর নির্ভরশীল প্রায় অর্থশত পরিবার।

খামারের উদ্যোক্ততা আলফাজুল হক ও ঘের তত্বাবধানকারী সাকের আহম্মেদ জানান. দিনভর ছিল প্রচন্ডর তাপদ্হ রাতে বাতাস ও ছিল কম। অন্যদিকে ছিল বিদ্যুৎ বিভ্রাট। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে শার্শার বাহাদুরপুর-সোনামুখো বিলে প্রায তিনশত বিঘা এই মৎস্য খামার ‘(সজনের ঘেরে) অক্সিজেন স্বল্পতায় মাছ মারে পানিতে ভেসে উঠেছে। শনিবার বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে বাতাসে ভেসে আসে কিনারায়। এই দৃশ্য যেন চোখে দেখার মত নয়।

ঘেরটির মালিক মফিজুর রহমান স্বজনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকায লিজ নিয়ে গত বছর থেকে এ এফ মৎস্য খামার। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আলফাজুল হক ও ফারুক হোসেন মাছ চাষ করছেন। খামার কর্তৃপক্ষের হিসাবে, ঘেরে প্রায় ৬০ লাখ পিস পাবদা মাছ চাষ। উৎপাদনের পরিমাণ প্রায় ৫/৭ হাজার মণ হওয়ার কথা ছিল।

বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি মণ পাবদা মাছের দাম প্রায় ১৫ হাজার টাকা উল্লেখ করে খামার মালিকরা জানান, শুধু মাছের বাজারমূল্যই প্রায় ৮/১০ কোটি টাকা। মাছগুলো ভারতে রপ্তানির প্রক্রিয়াও চলছিল। অক্সিজেন সরবরাহ ব্যাহতসহ বৈরী আবহাওয়ার কারনে এ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

খামারী বলেন, মাছের খাদ্য বাবদ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা বাকি রয়েছে। মাছ মারা যাওয়ায় সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন এবং কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

দীর্ঘদিনের বিনিয়োগ ও পরিশ্রম এক রাতেই নষ্ট হয়ে যাওয়ায় খামার মালিক ও শ্রমিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

মাছের মড়কের খবরে শার্শা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর বা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন বলে উপজেলা মৎস্য কর্তৃপক্ষ।

 

Ads small one

সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স কমিটির সভা 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স কমিটির সভা 

 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার(২২ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা সফল সম্পন্ন হয়েছে।

 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার (প্রশাসন ও অর্থ),জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক ইকরামুল ইসলাম লালু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান সৈকত, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, দপ্তর সম্পাদক সঞ্জীব কুমার ব্যাণার্জী, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, কার্যকরী সদস্য ফিরোজ রহমান, অহিদুজ্জামান শামিম, শেখ দারুজ্জামান রুবেল, রফিকুর রহমান লাল্টু, এস এম হাবিবুল হাসান।

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মমতাজুর রহমানের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মমতাজুর রহমানের ইন্তেকাল
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ.ম মমতাজুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর উপজেলার শ্রীকলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
শ.ম মমতাজুর রহমান ২০২৬ সালের ১৬ মার্চ রোকেয়া মনসুর মহিলা কলেজ থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সদালাপী, আদর্শবান ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন।
শ.ম মমতাজুর রহমানের মৃত্যুতে রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও আব্দুর রউফসহ কলেজের সকল শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ (আম) গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঝাউডাঙ্গা কলেজ ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

বেলা ১২টায় ঝাউডাঙ্গা কলেজ চত্বরে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মুর্শিদ আলম।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং কমিটির সদস্য ও ঝাউডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমীন, ইউপি সদস্য ইদ্রিস আলী, ইউপি সদস্য জাহিদ ইকবাল, ইউপি সদস্য ছিদ্দিকুল ইসলাম, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

এসময় ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মুর্শিদ আলম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা খুবই জরুরী।
পরে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।