মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সংবাদদাতা: সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল। মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো, মশকনাশক ওষুধ প্রয়োগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড়, পলাশপোল, বউবাজার ও চার বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশকবিরোধী কার্যক্রম চালানো হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় সহসমন্বয়ক ফরিদ উদ্দিন, সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল সাধু এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নেতারা শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

আইনাল ইসলাম নান্টা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো এবং পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Ads small one

আশাশুনিতে ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং জলাশয়গুলোতে মাছের পোনা সংরক্ষণ ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে আশাশুনি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী উজ্জলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্বে সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
নতুন নেতৃত্বে সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সংবাদদাতা: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত করে, কেন্দ্রীয় কমিটির অমিত কুমার ঘোষকে আহ্বায়ক, সঞ্জয় ঘোষ, উত্তম রায় ও সুমন বিশ্বাসকে যুগ্ম-আহ্বায়ক এবং অরবিন্দু কর্মকারকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মিলন কুমার রায়, অরূপ কুমার ঘোষ, শুভঙ্কর ঘোষ, দেবদাস সেন, জয়দেব সরকার, রতন লাল, প্রবীর দে, অতনু বসু, সৌমেন ঘোষ, এডভোকেট শুভঙ্কর রায়, বাঁধন ঘোষ, কার্তিক সাধু, গোপাল কুমার সরকার, ভক্ত মন্ডল, কৌশিক ঘোষ, তাপস বিশ্বাস, শুভ দে সোহাগ, শুভময় মজুমদার, সঞ্জয় কুমার ঘোষ, উত্তম বিশ্বাস, ব্রজেন সরকার, প্রেম কুমার মন্ডল, শঙ্কর ঘোষ, বাপ্পি সরকার, কমলেশ সরকার, বাপ্পা দাস, গোপাল গোস্বামী, দিপঙ্কর ঘোষ, বিপ্লব কান্তি মন্ডল, জেমস জেভিয়ার সরকার, মিলন দত্ত, দেবানন্দ দাস, ফ্রান্সিস মিঠুন সরকার, আদিত্য দাস, পিন্টু ঘোষ, শ্যামাপদ সানা।

নতুন কমিটির মাধ্যমে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামের নের্তৃত্বে সংগীয় ফোর্স রেজাকপুর গ্রামের ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

 

এসময় কাশিমনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬) কে ১৭ পিচ ইয়াবাসহ আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে।