পুনর্খননের পর অন্তাখালী খালে মিষ্টি পানি, সফল মৎস্যজীবী ও চাষিরা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার অন্তাখালী খালের ইজারা বন্দোবস্ত বাতিল ও অবৈধ দখল মুক্ত করার পর পুনর্খননের সুফল পেতে শুরু করেছেন স্থানীয় কৃষকেরা। খালে মিষ্টি পানি সংরক্ষিত থাকায় এলাকায় মাছ চাষ ও ধান চাষে ইতিবাচক সাফল্য এসেছে। শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকেরা এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, খাল পুনর্খননের ফলে বর্ষার মিষ্টি পানি আটকে রাখা সম্ভব হয়েছে। এতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের বংশবৃদ্ধি হচ্ছে, যা স্থানীয় নারীরা ধরছেন। পাশাপাশি কৃষকেরা জমিতে সেচ দিয়ে ধান চাষ করে ভালো ফলন পাচ্ছেন, যার ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।












