শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

উপকূলে ঝোড়ো হাওয়া, কমতে পারে বৃষ্টি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
উপকূলে ঝোড়ো হাওয়া, কমতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হলেও এর পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।

 

এসব তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি গত বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও এর কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থলে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের ওপর এর প্রভাবও ধীরে ধীরে কমে আসতে পারে।

তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং গভীর সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গভীর নিম্নচাপটি এখন দুর্বল হয়ে যাওয়ার পথে। এটি ইতোমধ্যে স্থলভাগে উঠে এসেছে। ফলে এর শক্তি কমে আসছে। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশালের একাংশ এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

Ads small one

আশাশুনিতে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
আশাশুনিতে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ‘আলোকিত আশাশুনি’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলোকিত আশাশুনির আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে এবং প্রভাষক শিরিন বাহার ও সহকারী প্রধান শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. এম নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ রুহুল আমিন, স ম হেদায়েতুল ইসলাম, আবু মুছা তারিকুজ্জামান তুষার, রুহুল কুদ্দুছ ও মশিউল হুদা তুহিন। আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

লাইসেন্স সুবিধা সহজ করার দাবি বিপিএইচসিডিএ নেতাদের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
লাইসেন্স সুবিধা সহজ করার দাবি বিপিএইচসিডিএ নেতাদের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাতে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের যমুনা হলে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই সভা হয়।

সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক ডা. মোস্তফা কামাল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহসভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, সহসভাপতি কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালার আলোকেই ক্লিনিক ব্যবসা পরিচালনা করা হবে। তবে সহজ শর্তে লাইসেন্স প্রক্রিয়া বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

পাশাপাশি যারা নীতিমালা অমান্য করে লাইসেন্স ছাড়াই ক্লিনিক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন, নতুন নীতিমালায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে ক্লিনিক না রাখার নির্দেশনাটি পুনর্বিবেচনা করা উচিত এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা নিবন্ধিত ক্লিনিকগুলোর ক্ষেত্রে এটি শিথিল করার দাবি জানান।

পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। ২৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মো. তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক ও তুষার কান্তি মন্ডল। এ সময় শেখ বেঞ্জির আহমেদ লাল, আইনজীবী একরামুল হক, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।