সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার ঘটনায় ১২ জনের নামে থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাকারিয়া হত্যার ঘটনায় ১২ জনের নামে থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করেছেন। মামলায় কিশোর গ্যাং এর নেতা নাহিদ হাসানকে প্রধান আসামী করা হয়েছে। এদের মধ্যে মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলার আসামীরা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান, ফিরোজউদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভাই জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে মোঃ জুয়েল, মোঃ হাসানের ছেলে সাগর, শাকিল চেয়ারম্যানের ছেলে সামি, জমিদার মুন্সির ছেলে মোঃ নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান রাশেদ, মোঃ মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।

এদিকে জাকারিয়াকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা ছাড়াও ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা দাখির মাদ্রাসার সুপার মোঃ রমজান আলীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় তার ভাইয়ের দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। চলতি বছরের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। এ ছাড়া শহরতলীর বাঁকাল ইসলামপুর চর এলাকার এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে কুপিয়ে হতার চেষ্টাকারি নাহিদ। এ ছাড়া নাহিদের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ৪৭ নং মামলা ও ২০২২ সালের ২৯ এপ্রিল ৮৮ নং মামলা রয়েছে। যাহা আজো বিচারাধীন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, রবিবার সকালে বনিকে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমা- আবেদন জানানো হবে।

প্রসঙ্গত. শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে ছুরিকাঘাতে জাকারিয়া মারা যায়। শুক্রবার সন্ধ্যা থেকে প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের পাশে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

 

সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, তার ফুফাত ভাই জাকারিয়া হতাকা-ে যে মামলা করা হয়েছে তা সিসি টিভি দেখেই করা হয়েছে। এখানো নাহিদ বা কাউকে ঘটনার সঙ্গে জড়িত না থাকার কথা বলার সূযোগ নেই। নাহিদকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

 

Ads small one

আবাদের হাট বাজার কমিটির নির্বাচনে সবুজ হোসেন জয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
আবাদের হাট বাজার কমিটির নির্বাচনে সবুজ হোসেন জয়ী

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী আবাদের হাট বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আব্দুল গফফার প্যানেলের প্রার্থী মো. সবুজ হোসেন।

৫ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিজয়ী প্রার্থী মো. সবুজ হোসেন (চেয়ার প্রতীক) পেয়েছেন ৪৫৬ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুর রহমান মানিক (ছাতা প্রতীক) পেয়েছেন ১০২ ভোট। নির্বাচন কমিশনার জানান, অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিজয়ী প্রার্থীরা বাজার ও ব্যবসায়ীদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি পর্যায়ের বৈষম্য দূর করে শিক্ষা ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া, কোচিং ও নোট নির্ভরতা পরিহার, শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং বাল্যবিবাহ ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

স্কুলের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, ভানুবতী সরকার হারুন-উর রশিদ, শিক্ষার্থী জয়নব তাসনিম মৌ, ঝিলিক সরকার, ঐশিকা দাশ, আয়েশা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শাহাদাত বরণকারী ও প্রয়াত শিক্ষকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্যামনগরে শিক্ষকদের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
শ্যামনগরে শিক্ষকদের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী ৬৯৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে কোর্সে শ্যামনগর উপজেলা স্কাউটসের সহসভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, খুলনা অঞ্চলের সহসভাপতি ঈদুজ্জামান ইদ্রিস, সাধারণ সম্পাদক আব্দুল করিম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদসহ স্কাউট নেতারা উপস্থিত ছিলেন।