শ্যামনগরে অগ্রণী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: প্রান্তিক ও ক্ষুদ্র বর্গাচাষীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অগ্রণী ব্যাংক পিএলসি-র উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ব্যাংক প্রাঙ্গণে ৩০ জন নির্বাচিত চাষীর হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
ব্যাংকের এসপিও ব্যবস্থাপক মোঃ সাহিদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জি এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিও রিয়াজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সাবেক ম্যানেজার শহিদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন ও লোন অফিসার মহাদেব বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









