বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি: নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের বাস্তবায়নে গ্রিন ভয়েসেসের উদ্যোগে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য ‘পকেট বুক’ প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

গত বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি আনিসুর রহমান সুমন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান এবং ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সুধীজন। বক্তারা দুর্যোগকালীন করণীয় বিষয়ে নানা পরামর্শমূলক দিক তুলে ধরেন।

Ads small one

বিএনপি নেতা তারিকুল হাসানের দ্রুত সুস্থতা কামনা সাংবাদিক ক্লাবের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
বিএনপি নেতা তারিকুল হাসানের দ্রুত সুস্থতা কামনা সাংবাদিক ক্লাবের

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য মো. তারিকুল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে ফিরে বিশ্রামে রয়েছেন।

তারিকুল হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক ক্লাবের প্রতিনিধিরা তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মহিদার রহমান, সহসভাপতি জিএম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হোসেন ও কার্যকরী সদস্য মো. জাকিরুল ইসলাম প্রমুখ।

 

সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ মো. তারিকুল হাসানের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। প্রেসবিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ

oplus_0

সংবাদদাতা: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সভার আয়োজন করে জেলা মহিলা দল।

জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য মাসুম বিল্লাহ শাহীন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অর্ঘ্য।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়কের স্ত্রী সেতারা নাসরিন নিশি, মহিলা দলের জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, সদর থানা সভাপতি আঞ্জুয়ারা বেগম, পৌর সভাপতি উম্মে কুলসুম, সদস্য মনোয়ারা খাতুন, সামসুন্নাহার ময়না, শ্যামনগর উপজেলা সভাপতি ঝর্ণা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, তালা উপজেলা সভাপতি মিনি খাতুন, আশাশুনি উপজেলা সভাপতি কামরুন নাহার, সাধারণ সম্পাদক আইরিন এবং দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক ফাতেমা খাতুনসহ নেতা-কর্মীরা।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের জয়

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচে সুলতানপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক কেঁড়াগাছি।

গত বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে ‘সোনা মাটি যুব সংঘ’ এ ম্যাচের আয়োজন করে। খেলার প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর খেলার ১১ মিনিটে কেঁড়াগাছির ৯ নম্বর জার্সির খেলোয়াড় রিপন গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সজিব। ২১ মিনিটে সুলতানপুরের ইসরাফিল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে কেঁড়াগাছি।

 

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আবু হাসান। শরতের বিকেলে প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।