লোনাপানি কেন্দ্রে বিএফআরআই মহাপরিচালকের গবেষণা কার্যক্রম পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা লোনাপানি কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম। শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি কেন্দ্রের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় বিজ্ঞানীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, চলমান গবেষণাগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অদূর ভবিষ্যতে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে তিনি বিজ্ঞানীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আমিরুল ইসলাম, লোনাপানি কেন্দ্রের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহার আলীসহ কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ড. লতিফুল ইসলামের লোনাপানি কেন্দ্রের প্রথম পরিদর্শন। এর আগে তিনি এ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুই দশকের বেশি সময় ধরে এখানকার গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।পাইকগাছা লোনাপানি কেন্দ্রে বিএফআরআই মহাপরিচালকের গবেষণা কার্যক্রম পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা লোনাপানি কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম। শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি কেন্দ্রের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় বিজ্ঞানীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, চলমান গবেষণাগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অদূর ভবিষ্যতে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে তিনি বিজ্ঞানীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আমিরুল ইসলাম, লোনাপানি কেন্দ্রের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহার আলীসহ কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ড. লতিফুল ইসলামের লোনাপানি কেন্দ্রের প্রথম পরিদর্শন। এর আগে তিনি এ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুই দশকের বেশি সময় ধরে এখানকার গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।









