বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা

Oplus_16908288

পত্রদূত ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে গফফারের চায়ের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Ads small one

সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মামুনুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মামুনুর রহমানের গণসংযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক চিকিৎসক মো. মামুনুর রহমান।

তিনি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরুলিয়া ইউনিয়নের কাশিপুর, পুটিয়াখালী, খোর্দ ও বড়বিলাসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন। নির্বাচিত হলে প্রতিশ্রুতির পরিবর্তে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

পাইকগাছায় বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, ক্ষুব্ধ অভিভাবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
পাইকগাছায় বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, ক্ষুব্ধ অভিভাবকেরা

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার দীর্ঘদিনের পরিচিত কেন্দ্র ২৩ নম্বর পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের অনেকে। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ায় কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। তবে নীতিমালায় এ ধরনের পরিস্থিতিতে কেন্দ্র পরিবর্তনের পরিবর্তে কেন্দ্র সচিব পরিবর্তনের সুযোগ রয়েছে বলে দাবি তাঁদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আসন্ন পরীক্ষায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মেয়ে অংশ নেওয়ায় কেন্দ্রটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কেন্দ্রটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ রয়েছে।

অভিভাবকদের দাবি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যে প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে, সাধারণত সেই প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন। তবে তাঁর সন্তান বা পোষ্য পরীক্ষার্থী হলে তাঁকে কেন্দ্র সচিব করা যাবে না। এ ক্ষেত্রে অন্য উপযুক্ত কাউকে কেন্দ্র সচিব নিয়োগের বিধান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, নীতিমালায় বিকল্প কেন্দ্র সচিব নিয়োগের সুযোগ থাকার পরও কেন পুরো কেন্দ্র পরিবর্তন করা হলো, তা বোধগম্য নয়। প্রধান শিক্ষককে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলেই নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব ছিল।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিদ্যালয়টি থেকে কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে কেন্দ্র সচিব পরিবর্তনের বিধান থাকা সত্ত্বেও কেন পুরো কেন্দ্র পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।

অভিভাবকদের মতে, কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সন্তান পরীক্ষার্থী হলেই সেখানে পরীক্ষা গ্রহণের পরিবেশ অনুপযুক্ত হয়ে পড়ে না। নীতিমালা অনুসরণ করে বিকল্প কেন্দ্র সচিব নিয়োগের মাধ্যমেই পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব। তাঁদের দাবি, দীর্ঘদিনের পরিচিত কেন্দ্র পরিবর্তনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক ১৪

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা, জুয়া ও অন্যান্য মামলায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরআবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি দল টাকার বিনিময়ে তাস খেলার সময় ছয়জনকে আটক করে। এ সময় জুয়ার টাকা ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মৃত আবতাপ গাজীর ছেলে রশিদ গাজী (৫৫), আবুল কাসেমের ছেলে আমিরুল (৩৮), মৃত সামাদের ছেলে সফিকুল (৬০), জব্বার গাজীর ছেলে আব্দুর রহমান, জনাব মোল্লার ছেলে খানজাহান মোল্লা (৬২) এবং জামান মোল্লার ছেলে সাইফুল (৩৫)। এ ঘটনায় পাইকগাছা থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ৪/২৬।

এদিকে, মঙ্গলবার রাতে নগরশ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদ হাজরার ছেলে হরিঢালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুজাহিদুল হাজরা (৪৮) এবং বুধবার সকাল ১১টার দিকে গদাইপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফারজাহান পারভেজ ওরফে রুমি (২৫) কে নাশকতার মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় আরও ছয়জনকে আটক করা হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।