সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের ইন্তেকাল
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান (৬৭) ইন্তেকাল করেছেন। তিনি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) শাহিনা আক্তারের বাবা।
রোববার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার জোহরের নামাজের পর সাতক্ষীরা শহরের মুনজিতপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামালনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় শিক্ষক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।









