শ্যামনগরে চার হত্যাসহ দুই ডজন মামলার আসামী রবিউল র্যাবের হাতে আটক
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আলোচিত আমিরুল, আকিজ, আছাদুল্লাহ গালিব ও সফি মোড়ল হত্যা মামলার আসামী রবিউল জোয়ারর্দার(৪৫)কে আটক করেছে র্যাব। প্রযুক্তির সহায়তায় র্যাব-৬ এর বিশেষ টিমের সদস্যরা শুক্রবার রাতে পলাতক অবস্থায় খুলনা থেকে তাকে আটক করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই রবিউলকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশের্^মারী গ্রামের অয়েন জোয়ারর্দারের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা, অস্ত্র উদ্ধারসহ নানা অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে।
সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান হত্যা মামলার স্বাক্ষীদের হুমকি দেয়ার পাশাপাশি তাদের বাড়িঘরে হামলার ঘটনায় সম্প্রতি একটি মামলা হয়। হত্যাকান্ডসহ পুর্বের সব মামলায় জামিনে থাকলেও সর্বশেষ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। র্যাব সদস্যরা থানায় হস্তান্তরের পর রবিউলকে শনিবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











