ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরদার বাড়ি এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ৩ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুর রশিদ মুকুল, ওয়ার্ড সেক্রেটারি আমিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগকালে অধ্যাপক আব্দুল ওয়ারেছ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। ভোটারদের সাড়া পেয়ে তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।









