কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
আরিফ মাহমুদ: কলারোয়ায় আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুর নেতৃত্বাধীন ওজি বয়েজ।
শুক্রবার বিকেলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ (কেবিএফবি) আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ওজি বয়েজের মুখোমুখি হয় সাতক্ষীরার মুকুন্দপুর ইমারজিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ওজি বয়েজ ৩-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, শেখ আলতাফ হোসেন, রমজান আহম্মেদ, রেজাউল করিম লালু, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, শেখ সালাউদ্দিন চঞ্চল, মাসউদুল ইসলাম মাসুদ, সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন ও মাস্টার হাবিবুল্লাহ।
ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক আকিব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের ইমরান।
ম্যাচ পরিচালনা করেন সায়েদুল করিম তপু। সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন। ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে মিঞা ফাউন্ডেশন ও মিলন খেলাঘর।








