দেবহাটায় ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ওরফে সাহেব আলীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেবহাটা থানা-পুলিশ।
গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে তুহিন রহমান (৪০)। আলমগীর হোসেন (৩৫) নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর-০৬) এজাহারনামীয় আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।












