সাতক্ষীরায় বিপুল পরিমান মাদকসহ ১৭ জন গ্রেপ্তার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। এসময় একটি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় ৫ জন এবং নিয়মিত অভিযানে আরো ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার মর্ণিং রিপোর্টে এ তথ্য জানানো হয়। মর্ণিং রিপোর্টে শ্যামনগর থানায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর, শ্যামনগর, দেবহাটা ও পাটকেলঘাটা থানা এলাকা হতে ৭৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৯১ বোতল উইনসেরেক্স সিরাপ, ৩০০ বোতল এসকুফ সিরাপ, ২৯৩ বোতল কুফ রিলিফ এবং ২ বোতল ফেয়ারডিল নামক মাদক জব্দ করা হয়।
নিয়মিত অভিযানে সাতক্ষীরা সদর থানায় ৩ জন, কলারোয়া থানায় ৩ জন, তালা থানায় ১ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, আশাশুনি থানায় ২ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় আটক ৫ জনের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে।









