শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

রঙিন পর্দায় সরব তানজিকা আমিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
রঙিন পর্দায় সরব তানজিকা আমিন

অভিনয় ও গ্ল্যামারে যেন নতুন করে আভা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক চলচ্চিত্র উপস্থাপনা তিন মাধ্যমেই সরব হয়ে উঠেছেন। চলতি বছর ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়ে কিছুটা আফসোস জানিয়েছেন গণমাধ্যমে। তবে, থেমে যান নি।

জানা গেল, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’।

সমকালীন জীবনের হতাশা, মানসিক চাপ এবং নানা সংকটের পরও মানুষ কী করে টিকে থাকার শক্তি খুঁজে পায়, ছবিটি সে বাস্তবতাকেই তুলে ধরবে। বেঁচে থাকার জন্য সুন্দর কিছু খুঁজে বের করার মানুষের এই নিরলস প্রচেষ্টার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

ব্যাস্ত রয়েছেন আরও একটি চলচ্চিত্রের শুটিংয়ে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ নামের চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে।

 

তানজিকা বলেন, “দু’টি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা রয়েছে। রবি ইন ঢাকা মুক্তির বিষয়টি নিশ্চিত হলেও ‘রঙবাজার’-এর বিষয়টি এখনও নিশ্চিত নয়। ‘ঝামেলা’ চলচ্চিত্রটির শুটিং এখনো শেষ হয়নি। চলচ্চিত্রটির শুটিংয়ে ব্যাস্ততা রয়েছে।”

তবে, রঙবাজার চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ  জানিয়েছেন, ঈদে আসছে না তানজিকা আমিন অভিনীত রঙবাজার। ঈদের পর ঢাকঢোল পিটিয়ে বড় পরিকল্পনায় চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। চলচ্চিত্রটিতে তানজিকা আমিনকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে।

বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের পাশাপাশি রঙিন পর্দায় উপস্থিতির বৈচিত্রও আনছেন তানজিকা।

 

আসছে ঈদ উল আযহায় ছোটপর্দায় একটি নাটকে দেখা যাবে তাকে। শুটিং সেট থেকেই জানালেন, সাগর জাহানের পরিচালনায় ঈদ নাটক ‘অবুঝ চোখ’ নাটকে অভিনয় করছেন তিনি। তার পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও পর্দায় আসছেন এই আলোচিত অভিনেত্রী।

‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে ১ মে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। জানা যায়, বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি’র বিভিন্ন আসরের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতিটি পর্বে থাকবে দুটি করে রেসিপি।

দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, “অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের ভাবনা যদি পছন্দ হয়। এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।”

রঙিন পর্দায় নিজের বহুমাত্রিক উপস্থিতি দারুণ উপভোগ করছেন বলে জানালেন এ অভিনেত্রী।

Ads small one

মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা: প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা। কীভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত লায়ন্স ক্লাব।
তিনি আজ (শুক্রবার) খুলনা লায়ন্স আই হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হলে দৃঢ় অঙ্গীকার অপরিহার্য। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে সেবাগ্রহীতার কখনো অভাব হবে না। তিনি চক্ষু সেবার পাশাপাশি লায়ন্স ক্লাবের মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং অটিজম বিষয়ে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। মানবতার সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, লায়ন্স এ কে এম গোলাম ফারুক, সাবিনা সিদ্দিকা ও ডা. মো: বোরহান উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র লায়ন্স ড. রনঞ্জিত কুমার নাথ। স্বাগত বক্তৃতা করেন লায়ন্স ডা. মনোজ কুমার দাস। তথ্যবিবরণী

চিত্রনায়িকা পপি বায়োপিক দিয়েই পর্দায় ফিরবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
চিত্রনায়িকা পপি বায়োপিক দিয়েই পর্দায় ফিরবেন

চিত্রনায়িকা পপি একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস ছিলেন। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। ফলে ভক্তদের অনেকের মনেই প্রশ্ন ছিল, তিনি কি আর কখনো পর্দায় ফিরবেন? সেই প্রশ্নের জবাব এবার নিজেই দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি স্পষ্ট জানিয়েছেন, নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। তবে একটি বিশেষ শর্তে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। আর সেটি হলো, তাকে নিয়ে নির্মিত একটি মানসম্পন্ন বায়োপিক।

পপি বলেন, ‘আমি আর কোনো সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করতে চাই না। এখন আমি আমার স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চাই। সুখী পারিবারিক জীবনই এখন আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

তবে নিজের জীবন নিয়ে নির্মিত কোনো বায়োপিক হলে সেখানে অভিনয়ের আগ্রহ রয়েছে বলে জানান তিনি। পপির ভাষায়, ‘কেউ যদি খুব সুন্দরভাবে আমার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই আমি অভিনয় করব। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় যদি সুন্দরভাবে তুলে ধরা হয়, তাহলে সেই কাজের অংশ হতে চাই।’

তবে শুধু বায়োপিক হলেই হবে না, সেটি হতে হবে ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক। এমন প্রত্যাশার কথা জানিয়ে পপি বলেন, ‘কোনোরকম একটি বায়োপিকে আমি কাজ করতে চাই না। দেশ-বিদেশে আমার অনেক ভক্ত আছেন। তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই বলতে চাই, যদি কখনো ফিরি, তাহলে সেটি যেন সত্যিই স্মরণীয় একটি কাজ হয়।’

অভিনেত্রী আরও জানান, একসময় চলচ্চিত্রে যেমন মৌসুমী ও শাবনূর-এর দাপট ছিল, তেমনি তিনিও নিজের সময়ে জনপ্রিয়তা পেয়েছেন। একইভাবে পূর্ণিমা-ও দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। তাই নিজের জীবনভিত্তিক কোনো কাজ হলে সেটি যেন মানসম্পন্ন হয়, সেটিই তার চাওয়া।

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমায় অভিনয় করেন। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে শতাধিক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পাটকেলঘাটায় জিবিএস রোগে আক্রান্ত আইন শিক্ষার্থী জাহিদের জন্য দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় জিবিএস রোগে আক্রান্ত আইন শিক্ষার্থী জাহিদের জন্য দোয়া অনুষ্ঠিত

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় জিবিএস রোগে আক্রান্ত আইন বিভাগের মেধাবী ছাত্র নাঈমুর রহমান জাহিদের সুস্থতা কামনায় মসজিদ ধর্ম প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

পাটকেলঘাটা থানার চোমরখালি গ্রামের সোহরাব হোসেন সরদারের পুত্র মোহাম্মদ নাঈমুর রহমান জাহিদ সংক্রমণ রোগে জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। সে খুলনা ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

গত ১৯ জন সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ভর্তি করা হয়। পার্বতীতে গাজী মিজান মেডিকেল কলেজ হাসপাতালে কিসের জন্য ভর্তি করা হয়। অবস্থার কোন উন্নতি না হওয়াতে দায়িত্বরত চিকিৎসক এম এ অওয়াল উন্নত চিকিৎসার জন্য জাহিদের পরিবারের প্রতি পরামর্শ দেন।
জরুরী ভিত্তিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ন্যাশনাল ইউরো সাইন্স হাসপাতালে ভতি করা হয়। ইউরো সাইন্স হাসপাতালে আই সি ইউ তে মেধাবী শিক্ষার্থী চিকিৎসা চলছে।

স্বাস্থ্য মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে মেধাবী শিক্ষার্থী জাহিদের খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনার জন্য চিকিৎসকদের প্রতি নির্দেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার অসুস্থ জাহিদের শরীরে পরিবর্তন করে নতুন চারভাগ রক্ত দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে জায়েদের শরীরে এখনো দেওয়া প্রয়োজন।

এদিকে শুক্রবার জুমার শেষে পাটকেলঘাটার চোমরখালি, খলিশখালি, সরুলিয়া এবং নাইমুর রহমানের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি এলাকার মসজিদেও। দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে নাঈমুর রহমান জাহিদের সুস্থতা কামনা আরো জন্য ব্যাপক লেখালেখি চলছে।

ইতিমধ্যে জাহিদের শরীরের রক্তে চাহিদা মেটাতে বিভিন্ন জেলা থেকে রক্তের গ্রুপ এ পজেটিভ রক্ত স্বেচ্ছায় হাসপাতালে যেয়ে জায়েদের জন্য দিচ্ছেন।