শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ‘সাংবাদিকতার আড়ালে’ চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ‘সাংবাদিকতার আড়ালে’ চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরায় সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসার অভিযোগে এবং চিহ্নিত চাঁদাবাজ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাটকেলঘাটা এলাকায় তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ও শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এ ব্যক্তি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা থাকলেও রহস্যজনক কারণে এখনো সে গ্রেপ্তার এড়াচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তারা একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজের ম্যানেজার প্রভাস রায় ও হিসাবরক্ষক আরিফুজ্জামান সিংহ। এছাড়া সুব্রত সরকার, সামাদ, মলয়, মোখলেছুর রহমান ও শাহীনসহ স্থানীয় অনেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি ফেসবুক পেজ খুলে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে, যা সমাজে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে।

সমাবেশ শেষে বক্তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Ads small one

শ্রমিক বন্দনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
শ্রমিক বন্দনা

মো. জাহিদুর রহমান
যাঁর হাতে কোনো রাজদন্ড নেই,
নেই ক্ষমতার অহংকার।
যাঁর ঘামে ভিজেই দাঁড়িয়ে থাকে শহর,
গড়ে ওঠে সভ্যতা।
ভোরের আলো ফোটার আগেই যে বেরিয়ে পড়ে ঘর থেকে।
ধুলো, রোদ, বৃষ্টি আর ক্লান্তির ভেতর দিয়েই
যে প্রতিদিন লিখে যায় জীবনের কাব্য-
সে শ্রমিক।

শ্রমিকের ঘামে যে লবণ,
তাতে মিশে থাকে তাঁর নীরব কান্না,
তাঁর অপূর্ণ চাওয়া, অদেখা সংগ্রাম,
তবু সে থেমে থাকে না।
সে জানে, থেমে গেলে-
থেমে যাবে পৃথিবীর চাকা।
তাঁর চোখে থাকে স্বপ্ন—
খুব বড় নয়, খুব ছোটও নয়।
একমুঠো ভাত, সন্তানের মুখে হাসি,
আর একটু নিরাপদ আশ্রয়।

আজ শ্রমিক দিবসে কৃতজ্ঞতা জানাই
সেই হাতগুলোর প্রতি, যে হাত
নীরবে গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ।

দিনমজুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
দিনমজুর

রেজাউল করিম রোমেল
আমি এক নিমজুর গায়ে খেটে খাই,
দেশের নিয়মনীতি আমার জানা নাই।
সারানি গায়ে খেটে যে টাকা পাই,
তা েিয় সংসার আমার চলেনারে ভাই।
মুখ্যু সুখ্যু মানুষ আমি বুঝি না রাজনীতি,
পেটের ায়ে নিমজুর বুঝি না স্বজনপ্রীতি।
চাল ডাল তেল নুন কিনতে লাগে যে টাকা,
এসব কিনতে গেলে আমার পকেট হয় ফাঁকা।
আমরা হলাম নিমজুর আমারে দুঃখ বুঝবে কি তারা,
দেশের নেতা-নেত্রী আর মন্ত্রী এমপি যারা।

শিশু শ্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
শিশু শ্রম

সুশান্ত কুমার দে
দশ বছর পেরিয়ে যায়নি
বয়স খোকার নয়,
কচি মুখের মিষ্টি হাসিটা
কুড়ে কুড়ে হয় ক্ষয়।

বই পত্তর ও খাতা কলম
কেনার সামর্থ্য নাই,
বাপ গিয়েছেন পরপারে
মা, ও রোগ শয্যায়।

সারাদিন অটো গ্যারেজে
হাড় খাটুনি খাটে;
সন্ধ্যা হলেই, মজুরি নিয়ে
বাড়ির দিকে হাঁটে।

কেউ দ্যাখেনি ও শোনেনি
মজুরি খোকার কত?
রুগ্ন মা, বসে পথের ধারে
তাকায় কতো শত!

বিশ টাকা পকেটে ভরে
ছেলে ফেরে বাড়ি
ক্লান্ত ছেলের ঘাম মুছতে
সিক্ত মায়ের শাি