শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় লড়ছেন সাতক্ষীরার ৬০ খেলোয়াড়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় লড়ছেন সাতক্ষীরার ৬০ খেলোয়াড়

নিজস্ব প্রতিনিধি: সীমানা পেরিয়ে দাবার বোর্ডে চলছে মেধার লড়াই। সাতক্ষীরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এই আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা চেস ক্লাবের উদ্যোগে এবং চেম্বার অব কমার্স ও জালালাবাদ মেটালের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এবারের আসরে ভারত ও নেপাল থেকে আসা আন্তর্জাতিক মানের খেলোয়াড়সহ দেশ-বিদেশের মোট ৬০ জন দাবাড়ু অংশ নিয়েছেন।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ মেটাল লিমিটেডের চেয়ারম্যান এম ডি দেলোয়ার হোসেন, এসিপিবি সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ পেলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার মাটিতে এই প্রথম এত বড় পরিসরে দাবার আসর বসলো। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বুদ্ধিভিত্তিক খেলার প্রতি আগ্রহ বাড়াবে।
সরেজমিনে দেখা যায়, আইনজীবী সমিতি ভবনের হলরুমে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধ বোর্ডে চলছে সাদা-কালোর যুদ্ধ। ভারত ও নেপাল থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণ স্থানীয় দাবাড়ুদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করেছে। প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো এমন আয়োজনে খুশি জেলার ক্রীড়াপ্রেমীরা।

Ads small one

ঐতিহ্যবাহী খেলাধুলায় মাছখোলা বাজারে উৎসবমুখর ঈদ আনন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
ঐতিহ্যবাহী খেলাধুলায় মাছখোলা বাজারে উৎসবমুখর ঈদ আনন্দ

সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আনন্দকে ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাছখোলা বাজারে বসেছিল জমজমাট মিলনমেলা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় বিভিন্ন খেলাধুলা।

 

স্থানীয় যুবসমাজ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে পুরো মাছখোলা বাজার এলাকা এক টুকরো আনন্দ দ্বীপে পরিণত হয়। ঈদ পরবর্তী এই আনন্দ আয়োজন দেখতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে খেলাঙ্গনে।

দিনব্যাপী এই আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সব খেলাধুলার সমাহার ঘটানো হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল পুরুষদের ‘মোরগ লড়াই’, ‘হাঁড়িভাঙা’ এবং শক্তির পরীক্ষা ‘দড়ি টানাটানি’।

 

এছাড়া নদীমাতৃক বাংলার রূপ তুলে ধরতে আয়োজন করা হয় ‘নদীতে হাঁস ধরা’ ও ‘সাঁতার প্রতিযোগিতা’। ডাঙ্গায় চোখ বেঁধে হাঁস ধরার অভিনব ও কৌতুকপূর্ণ খেলাটি উপস্থিত দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। নারীদের জন্য ছিল ‘বালিশ বদল’ এবং শিশুদের জন্য ‘চেয়ার সিটিং’ সহ আরও বেশ কিছু আকর্ষণীয় ও মজার খেলা। খেলা চলাকালীন সময়ে দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় গণমাধ্যমকর্মী সাংবাদিক মাসুদ রানা। খেলা চলাকালীন সময়ে দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কলারোয়ায় শ্রদ্ধাভরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি নেতা কর্মীকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তির বুনিয়াদ সুদৃঢ় করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশিত পথে নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড বেগমান করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি এসকেএম আবু রায়হান।সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা  মহিলা বিএনপির সভানেত্রী মিসেস রাশিদা আশরাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহজালাল আহমেদ সাজুসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কয়রায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
কয়রায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকাল ৪ টায় কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, মোঃ কোহিনুর ইসলাম, এডভোকেট মনজুরুল আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, আব্দুস সামাদ, এসএম আব্দুর রহিম, অধ্যাপক আবুল কালাম আজাদ, শেখ মাসুদুর রহমান, এড. আনিছুর রহমান, নাজমুল হুদা, সরদার ফায়জুল করিম খোকন, আব্দুল গাফ্ফার গাজী, মোস্তাফিজুর রহমান, মনজুর মোর্শেদ, আবুল বাসার ডাবলু, এফএম মহরম হোসেন, কামরুল ইসলাম খান, কৃষকদলনেতা গোলাম রসুল, যুবদল নেতা, মোহতাসিম বিল্লাহ, এসানুর রহমান, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান রাজু, বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ নুর ইসলাম খোকন, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, জাসাস নেতা জামাল ফারুক জাফরিন, ডাঃ আমিনুর রহমান, শ্রমিক দল নেতা আকবার হোসেন খান, আব্দুর রউফ, গাজী আজিজুর রহমান, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন, মামুন হুসাইন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা গােলাম মোস্তফা।